বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের রাজরাজেশ্বরে বেপারী বংশের নবীণ প্রবীণদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

সজীব খান প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪, ১১:৪২ পিএম
চাঁদপুরের রাজরাজেশ্বরে বেপারী বংশের নবীণ প্রবীণদের ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারী হাজী মোঃ আলাউদ্দিন বেপারী বাড়ীর নবীন প্রবীণদের নিয়ে এক ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে।

১৯ জুন বুধবার ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার হানিফ বেপারীর বাড়িতে এ ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বেপারী বংশের নবীন প্রবীণগণ একত্রিত হয়ে ঈদ পুণর্মিলনী শেষে বিভিন্ন সিদ্ধান্ত উপনিত হয়।

রাজরাজেশ্বর ইউনিয়নের নির্বাচন সংক্রান্ত মামলা ঝটিলতা শেষে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে উক্ত বেপারী বংশ থেকে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট সমাজ সেবক হাজী মোঃ আলাউদ্দিন বেপারীকে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনীত করেন।

Model Hospital

রাজরাজেশ্বর ইউনিয়নের তৃণমূলের মানুষের দাবির প্রেক্ষিতেই বেপারী বংশের সকলে একমত পোষন করে আলাউদ্দিন বেপারীকে প্রার্থীতা ঘোষনা করা হয়। সে লক্ষ্যে তিনি ইউনিয়নের সকল স্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।

এ সময় রাজরাজেশ্বর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাজী খলিলুর রহমান বেপারী, মোঃ আলী হোসেন বেপারী, সিরাজ বেপারী, আলী আহমদ বেপারী, বেপারী মোস্তফা, দেলোয়ার হোসেন মুন্না, রহম আলী বেপারী, মালেক বেপারী, মোস্তফা বেপারীসহ উক্ত বেপারী বংশের নবীণ প্রবীণগণ উপস্থিত ছিলেন।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।