শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

নীলকমল নৌ পুলিশের অভিযানে মেঘনায় চরঘেরা জাল আটক 

মোশাররফ হোসেন নয়ন, হাইমচর প্রকাশিত: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ১০:০১ পিএম
নীলকমল নৌ পুলিশের অভিযানে মেঘনায় চরঘেরা জাল আটক 
হাইমচর উপজেলার নীলকমল নৌ পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে চরঘেরা থেকে আনুমানিক এক লাখ মিটার চরঘেরা জাল ও ১০টি চায়না চাই আটক করা হয়।
উক্ত অভিযানের নেতৃত্ব দেন নীলকমল নৌ’পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ আঃ মুন্নাফ ও তাহার সঙ্গীয় অফিসার্স ফোর্স।
২৫ জুন মঙ্গলবার সকাল থেকে মেঘনার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই অবৈধ চরঘেরা জাল ও চায়না চাই আটক করতে সক্ষম হন নীলকমল নৌ’পুলিশ ফাঁড়ী।
নীলকমল নৌ’পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ আঃ মুনাফ বলেন, আমাদের এই অভিযান মাননীয় নৌ পুলিশের এডিশনাল ডিআইজি কামরুজ্জামান স্যার,চাঁদপুর নৌ’পুলিশ অঞ্চল এর নির্দেশক্রমে চলমান থাকবে।
উক্ত অভিযান আমরা কঠোর অবস্থানে থেকে কাজ করে যাবো।
উক্ত অভিযানে নীলকমল নৌ’পুলিশ ফাঁড়ীর ইনচার্জ মোঃ আঃ মুন্নাফ এর নেতৃত্বে,এস আই আব্দুল খালেক সহ সঙ্গীয় ফোর্স নিয়ে উক্ত অভিযান সম্পন্ন করেন এবং চরঘেরা জাল ও চায়না চাই আটক করেন।
উক্ত জাল আটকের বিষয়ে নীলকমল নৌ’পুলিশ ফাঁড়ীর ইনচার্জ  বলেন, আমি হাইমচর উপজেলা মৎস্য কর্মকর্তা মাহবুবুর রশিদ কে বিষয়টি অবগত করি, তিনি দুরে থাকায় উপস্থিত থাকতে পারেননি বলে জানান।
উপজেলা মৎস্য কর্মকর্তার নির্দেশে উদ্ধারকৃত জাল গুলো চরভৈরবী লঞ্চঘাটের সামনে মেঘনানদীর পাড়ে প্রকাশ্যে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।প্রতিনিয়ত হাইমচরের মেঘনায় এই বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত হাইমচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির প্রধানীয়া বলেন, আমি ব্যক্তিগত ভাবে চরঘেরা জাল মূক্ত হাইমচর উপজেলার মেঘনায় জেগে উঠা চর গুলোতে চরঘেরা জাল মূক্তনহলে মেঘনায় সকল প্রজাতির মাছের মহা অরণ্যের সৃষ্টি হবে।
উক্ত অভিযান বাস্তবায়ন করায় চাঁদপুর নৌ’পুলিশের অতিরিক্ত ডিআইজি মোঃ কামরুজ্জামান ও নীলকমল নৌ’পুলিশ ফাঁড়ীর ইনচার্জ সহ সকল পুলিশ সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান।।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।