বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

‘বিটিএস আসক্ত’ দুই মাদ্রাসাছাত্রী নিখোঁজ

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ৯:১১ পিএম
‘বিটিএস আসক্ত’ দুই মাদ্রাসাছাত্রী নিখোঁজ

দুই মাদ্রাসা শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের পরিবার বলছে, মানবপাচার ভিত্তিক সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুক পেজ) বিটিএসের পাল্লায় পড়ে ঘরছাড়া হয়েছে শিক্ষার্থীরা।

গতকাল শুক্রবার বিকেলে নেত্রকোণার আটপাড়া উপজেলা নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় তারা।

নিখোঁজ শিক্ষার্থী দুজন হচ্ছে— মীম আক্তার (১২) ও কামরুন্নাহার (১৩)। তারা দুজনেই আটপাড়ার হযরত ফাতেমা (রহ.) মহিলা মাদ্রাসার ছাত্রী। এদের মধ্যে মীম আক্তার উপজেলার মোবারকপুর গ্রামের বরিউল আওয়ালের মেয়ে এবং কামরুন্নাহার মল্লিকপুর গ্রামের আব্দুল খালেকের মেয়ে।

নিখোঁজদের পরিবারের সদস্যরা জানান, পরিবারের আজান্তে স্মার্টফোনের মাধ্যমে বিটিএসের খপ্পরে পড়ে।

Model Hospital

বৃহস্পতিবার উপজেলা সদরের বিভিন্ন দোকান থেকে বিটিএসের বিভিন্ন স্টিকার সংগ্রহ করে এবং সর্বশেষ শুক্রবার বিকেলে কাউকে কিছু না জানিয়ে বাড়ি থেকে তারা বের হয়ে যায়। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে না পেয়ে রাতে আটপাড়া থানার পুলিশকে অবগত করেন।

মীম আক্তারের বাবা রবিউল আউয়াল বলেন, ‘পরিবারের অজান্তেই স্মার্টফোন ব্যবহার করে মীম আক্তার। ফোন দিয়ে মানবপাচারকারী গ্রুপ বিটিএসে আসক্ত হয়েছে। বিষয়টি আমি পরে জেনেছি। কাউকে কিছু না বলে শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়। আমরা এখনো তাদের সন্ধান পাইনি।’

কামরুন্নাহারে বাবা আব্দুল খালেকও একই কথা জানিয়েছেন।

শনিবার আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, ‘দুই মাদ্রাসা ছাত্রী নিখোঁজ হওয়ার ব্যাপারে পরিবারের সদস্যরা আমাকে জানিয়েছেন। নিখোঁজ হওয়া দুই শিক্ষার্থী দিনের বেশিরভাগ সময় অনলাইনে কাটাত। অনলাইনের বিভিন্ন এপসের মধ্যে বিটিএসে আসক্ত ছিল বলে পরিবারের লোকজন জানিয়েছেন। তাদেরকে বলেছি, তারা যে মোবাইল ফোন চালাত ওই ফোনগুলো নিয়ে আসতে।

পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেওয়ার কথা বলেছি। আমরা তদন্ত করে ওই ছাত্রদের খুঁজে বের করা করার সব চেষ্টাই করব।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital