শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

আগামীর বাংলাদেশ হবে ইসলাম, কুরআন ও দেশপ্রেমিকের বাংলাদেশ : শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৩৬ পিএম
আগামীর বাংলাদেশ হবে ইসলাম, কুরআন ও দেশপ্রেমিকের বাংলাদেশ : শাহজাহান মিয়া

জামায়াতে ইসলামীর চাঁদপুর জেলার সেক্রেটারি অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া বলেছেন, জুলুম, নির্যাতন, সন্ত্রাস, চাঁদাবাজ ও দুর্নীতিমুক্ত দেশ গঠনে জামায়াতে ইসলামীর বিকল্প কোনো কিছু নেই। জামায়াতে ইসলামী একটি পরীক্ষিত দল। যে দলের শাসন ব্যবস্থা আমরা দেখিনি।

তিনি আরও বলেন, অনেক দলের দুঃশাসন দেখেছি। বিশেষ করে বিগত ১৭ বছর আওয়ামী দুঃশাসন ও স্বৈরতন্ত্র দেখেছি। তারা এদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে বহরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইউনিয়ন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শাহজাহান মিয়া।

শাহজাহান মিয়া বলেন, ‘আগামীর বাংলাদেশ হবে ইসলাম, কুরআন ও দেশপ্রেমিকের বাংলাদেশ। যে বাংলাদেশে কোনো ক্ষুধা, দারিদ্র্য, দুর্নীতি, দুঃশাসন, মামলা-হামলা, রিমান্ড, আয়নাঘর ও ক্রসফায়ার থাকবে না। থাকবে মানুষের ভোটের অধিকার। এরকম একটি বাংলাদেশ আমরা সবাই চাই।’

Model Hospital

ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি বেলাল হোসাইনের সভাপতিত্বে ও ঢাকা মহানগর উত্তর জামায়াতের রুকন (সদস্য) নেয়ামত উল্লাহর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের আমির আফসার উদ্দিন মিয়াজী, সেক্রেটারি মুহাম্মদ জুবাইর হোসাইন খান, সহকারী সেক্রেটারি সুলতান মাহমুদ, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি এনামুল কবির প্রমুখ।

পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ এম
পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে পিপিএম পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

চাঁদপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাবীর হুসনাইন সানীবকে এ পদকের জন্য মনোনীত করা হয়।

পিপিএম পদক পাওয়ায় চাঁদপুর জেলা পুলিশ তাঁকে অভিনন্দন জানিয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর এ অর্জন চাঁদপুর জেলা পুলিশের জন্য গৌরব ও সম্মানের। তাঁর পেশাগত নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতা অন্য পুলিশ সদস্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

Model Hospital

জেলা পুলিশ তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে।