শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাইমচরে জনকল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ১০:০৫ পিএম
হাইমচরে জনকল্যাণ সমিতির শীতবস্ত্র বিতরণ
চাঁদপুরের হাইমচর উপজেলায়  মানব কল্যাণে নিয়োজিত স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সামাজিক সংগঠন হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতির পক্ষ থেকে শীতার্ত অসহায় আটশত পরিবারের মাঝে শীতবস্ত্র(কম্বল) বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে উপজেলার নয়ানী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণের উদ্বোধন করেন বিশিষ্ট শিল্পপতি ও হাইমচর উপজেলা জনকণ্যাণ সমিতির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক জিয়াউদ্দিন বাবলু।
সমিতির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিল শামীম এর সভাপতিত্ব বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমিতির ছাত্রকল্যান সম্পাদক আহসান ইকবাল, যুগ্ম সাধারণ সম্পাদক আহামেদ আলী গাজী, হাইমচর প্রেসক্লাব আহ্বায়ক মোহাম্মদ ফারুকুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের সাবেক সভাপতি ও সমিতির সদস্য বুলবুল ইসমাইল, প্রাইমারী স্কুল শিক্ষক নুরে আলম, ও মামুনুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
দুদিন ব্যাপী শীতবস্ত্র বিতরণের কর্মসূচির আজ প্রথম দিনে উপজেলার নয়ানী লক্ষ্মীপুর, বাংলাবাজার, ভিঙ্গলিয়া, কমলাপুর, গন্ডামারা, চরভৈরবী, হাইমচর ডিগ্রী  কলেজ এলাকায় অসহায়, দিনমজুর, শীতার্তদের মাঝে এই কম্বল বিতরণ করা হয়।
উল্লেখ্য যে,হাইমচর উপজেলা জনকল্যাণ সমিতি  প্রতিষ্ঠা লগ্ন থেকে হাইমচর বাসী পাশে কাজ করে যাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital