শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

হাইমচরে

অটো থেকে লাইনম্যান বাবদ টাকা উত্তোলন বিষয়ে উপজেলা বিএনপির প্রেস কনফারেন্স

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: শুক্রবার, ১০ জানুয়ারি, ২০২৫, ১১:০৯ পিএম
অটো থেকে লাইনম্যান বাবদ টাকা উত্তোলন বিষয়ে উপজেলা বিএনপির প্রেস কনফারেন্স
হাইমচরে অটো রিক্সা থেকে লাইনম্যান বাবদ টাকা উত্তোলন (জিপি) উঠানোর বিষয়ে  প্রেস কনফারেন্স করেছেন উপজেলা বিএনপি।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটোয়ারীর নেতৃত্বে  হাইমচর প্রেসক্লাবে এ প্রেস কনফারেন্স করা হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিক পাটোয়ারী বলেন, গত অক্টোবর মাস থেকে এ পর্যন্ত উপজলায় ৩ টি মাসিক সভা অনুষ্ঠিত হয়।
তিনটি মাসিক সভায়ই বাজারের যানজট বিষয়ে গুরুত্ব সহকারে আলোচনা করা হয়। সর্বশেষ গত মাসের মাসিক সমন্বয় সভায় অটো রিক্সার যানজট নিরসনের জন্য ৫ টি স্ট্যান্ডে ২ জন করে ১০ জনের পারিশ্রমিক বাবদ  অটো থেকে ২০ টাকা করে টাকা সংগ্রহ করে লাইনম্যান রাখার সিদ্ধান্ত ও জনপ্রতি ৬০০ টাকা করে টাকা দেয়ার সিদ্ধান্ত হয়। ১০ লাইনম্যানের ৬০০ টাকা করে দৈনিক ৬০০০ টাকা মাসে ১৮০০০০ টাকা প্রদান করার পর মাস শেষে হিসাব নিকাশ করবেন উপজেলা প্রশাসন।
এ লাইনম্যানদের নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেয়া হয় হাইমচর থানা পুলিশ ও বাজার কমিটির সাধারণ সম্পাদক খোরশেদ আলম কোতয়ালকে।
অটো রিক্সা থেকে টাকা উত্তোলন বিষয়ে হাইমচর উপজেলা বিএনপি কোন ভাবেই সম্পৃক্ত ছিল না। যানজট নিরসনের লক্ষ্যে অটো রিক্সা থেকে (জিপি) টাকা উত্তোলন সম্পর্কে উপজেলা বিএনপি পক্ষে কিংবা বিপক্ষে কোন মতামত ছিল না এবং নাই।
প্রেস কনফারেন্স উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি মিজানুর রহমান শেখ, উপজেলা বিএনপির যিগ্ম সম্পাদক হারুনুর রশিদ,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আবদুল মান্নান আখন, আলগী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল বাসার বাসু মাঝি, উপজেলা সেচ্চাসেবক দলের সাবেক আহবায়ক মোঃ বোরহান উদ্দিন জুটন, আলগী দক্ষিণ ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ হুমায়ুন কবির লিটন, ইউনিয়ন যুবদলের নেতা মোঃ সোহাগ, হাইমচর প্রেসক্লাব আহ্বায়ক ফারুকুল ইসলাম, সদস্য সচিব সাহেদ হোসেন দিপু সহ প্রিন্ট ও মিডিয়ার সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:৫৭ পিএম
খেয়াঘাটে ‘রান ফর লাইফ’, সুস্থতার বার্তা নিয়ে ৩ কিলোমিটার দৌড়

মানুষের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিয়মিত শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ জীবনযাপনের বার্তা ছড়িয়ে দিতে চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হয়েছে ‘রান ফর লাইফ’ শীর্ষক ৩ কিলোমিটার ফান রান। শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৬টায় উপজেলার পরিচিত পর্যটনকেন্দ্র খেয়াঘাট এলাকায় এ আয়োজন করা হয়।

ভোরের নির্মল পরিবেশে আয়োজিত এ দৌড়ে অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে শাহরাস্তি ওয়াকওয়ে। শরীরচর্চার পাশাপাশি আনন্দ ও সুস্থতার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এ আয়োজনের মূল লক্ষ্য।

‘Vital Mahadi Run’ পেজের অ্যাডমিন মো. মেহেদী হাসান এবং ‘মানুষের কথা’ পেজের অ্যাডমিন মো. সোহেল আহমেদের যৌথ উদ্যোগে এ ফান রানের আয়োজন করা হয়। অংশগ্রহণকারীদের রিপোর্টিং সময় ছিল ভোর সাড়ে ৫টা।

আয়োজকেরা জানান, শাহরাস্তি ওয়াকওয়ের সূচীপাড়া ব্রিজ-সংলগ্ন স্থান থেকে দৌড় শুরু হয়। সেখান থেকে রানাররা গন্দপুর ব্রিজ পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এগিয়ে যান। পরে ইউ-টার্ন নিয়ে একই পথে ফিরে এসে মোট ৩ কিলোমিটার দৌড় সম্পন্ন করেন।

Model Hospital

আয়োজনটিতে ফুড স্পন্সর হিসেবে সহযোগিতা করে ‘ইলশে বাড়ি’। প্রতিষ্ঠানটি চাঁদপুরের ঐতিহ্যবাহী ইলিশ সারা দেশে সরবরাহ করে থাকে।

অন্যদিকে, মেডেল স্পন্সর হিসেবে সহযোগিতা করেন শাহরাস্তির মেহের উত্তর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মো. লোকমান হোসেন মুন্সী। তাঁর পক্ষ থেকে অংশগ্রহণকারীদের জন্য কাস্টমাইজড মেডেলের ব্যবস্থা করা হয়। মেডেল পেয়ে রানারদের মধ্যে বাড়তি উৎসাহ ও আনন্দ দেখা যায়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন তরুণসহ বিভিন্ন বয়সী মানুষকে নিয়মিত শরীরচর্চায় আগ্রহী করে তুলবে। পাশাপাশি স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি ও সুস্থ সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।

আয়োজকদের প্রত্যাশা, ‘রান ফর লাইফ’-এর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং আরও বেশি মানুষকে সুস্থ জীবনযাপনে উদ্বুদ্ধ করবে।

‘রান ফর লাইফ’-এর প্রত্যয়—সুস্থ শরীর, সুন্দর সমাজ।