বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ভাংচুর মামলায়

হাজীগঞ্জে শ্রমিকলীগ ও ছাত্রলীগের ৫ নেতকর্মীকে জেল হাজতে প্রেরণ

আদালত প্রতিবেদক প্রকাশিত: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:১২ পিএম
হাজীগঞ্জে শ্রমিকলীগ ও ছাত্রলীগের ৫ নেতকর্মীকে জেল হাজতে প্রেরণ

হাজীগঞ্জ বাজারে দোকানপাট ভাংচুরের মামলায় হাজিরা দিতে আসা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সহ ছাত্রলীগের ৪ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে আদালত।

আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় চাঁদপুরের সিনিয়র জেলা ও দায়রা জজ শামছুন্নাহার শুনানি শেষে আসামিদের জামিন নামঞ্জুর করেছেন।

আসামীরা হচ্ছেন, ১৩ নং আসামী মকিমাবাদের ওজর আলী শেখের ছেলে নিষিদ্ধ সংগঠন (পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী ছিলো) মহিন উদ্দিন (২৫), ১৪ নং আসামী একই মহল্লার রাসেল প্রকাশ গোদা রাসেল (৩০), ১৫ নং আসামী হাজীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক শুকর আলম (৪৮), ১৯ নং আসামী মকিমাবাদ এলাকার হারুন কাশারীর ছেলে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নুরে ফজলে আদর (২৫), ও ২০ নং আসামী মকিমাবাদের সেলিম মিয়ার ছেলে রায়হান কাশারি জাবেদ (২৫)।

জানা গেছে, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হাজীগঞ্জ বাজারে দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে।

Model Hospital

এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন একটি শো-রোমের মালিক সেলিম মিয়া।

আসামিদের সকলেই শ্রমিকলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital