শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মাদকসহ বাবা-ছেলে আটক

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৫ মার্চ, ২০২৫, ১০:১১ পিএম
চাঁদপুরে মাদকসহ বাবা-ছেলে আটক

চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ বাবা-ছেলেসহ পাঁচজন আটক।

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বহরিয়া বাজারের গাজী বাড়ী থেকে ইয়াবা ও গাঁজা ব্যবসায়ী পিতা-পুত্রসহ তিনজনকে আটক করেছে চাঁদপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ তাদের হাতেনাতে আটক করা হয়।

আটককৃতরা হলেন মাদক ব্যবসায়ী মোঃ শাহজাহান গাজী (৫৫), তার ছেলে মোঃ পারভেজ গাজী (২২), শাহাদাত গাজী প্রকাশ জুয়েল (২৯)।

অপর আরেক টাস্কফোর্স অভিযানে কচুয়া উপজেলা থেকে ১২৩ পিস ইয়াবা ও ২০গ্রাম গাঁজাসহ দুইজনকে আটক করা হয়েছে।

Model Hospital

আটককৃতরা হলো মো: সোহেল মিয়া (২৮) ও শ্রী পরশ চন্দ্রদে(৪৩)।

আটককৃত সোহেল মিয়াকে সংশ্লিষ্ট ধারায় টাস্কফোর্স মামলা ও শ্রী পরশকে মোবাইল কোর্টের মাধ্যমে কারাদণ্ড প্রদান করা হয়।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মুস্তাফিজুর রহমান বলেন, এটি ধারাবাহিক অভিযানের অংশ যা চলমান থাকবে।

সঠিক তথ্য পেলে কোন মাদক ব্যবসায়ীকে ছাড় দেয়া হবে না। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।