শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

দূষণরোধী অভিযানে হাজীগঞ্জে চার ইটভাটা বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫, ৫:১৮ পিএম
দূষণরোধী অভিযানে হাজীগঞ্জে চার ইটভাটা বন্ধ ঘোষণা

অনুমোদন না থাকায় হাজীগঞ্জে চারটি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেয়া হয়েছে।

সোমবার (১৭ মার্চ ) দিনভর উপজেলার প্রশাসন, পরিবেশ অধিদপ্তর, সেনাবাহিনী, পুলিশ এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

জানা যায়, অলিপুরের সাহিদুজ্জামান ব্রিকস, দেলোয়ার ব্রিকস, গন্ধর্ব্যপুরের আতিক শাহ ব্রিকস এবং আব্দুল গনি ব্রিকস গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেয় ভ্রাম্যমাণ আদালত। এদিন পরিবেশ অধিপ্তরের সহায়তায় লাইসেন্সবিহীন পরিচালিত ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

ভাটা মালিকগণ ভ্রাম্যমাণ আদালতকে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় সাহিদুজ্জামান ব্রিকস, দেলোয়ার ব্রিকস, আতিক শাহ ব্রিকস এবং আব্দুল গনি ব্রিকস ভেঙ্গে গুঁড়িয়ে দিয়ে বন্ধ করে দেয়া হয়।

Model Hospital

উচ্চ আদালতের নির্দেশে চাঁদপুর জেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।