শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর শহর জামায়াতের অ্যাড. মোঃ শাহজাহান খান

আগামী দিনের বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৬ মার্চ, ২০২৫, ৮:৫০ পিএম
আগামী দিনের বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ

চাঁদপুর দারুস সালাম জেলা জামায়াত কার্যালয়ে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ বুধবার দুপুর ২ টায় চাঁদপুর শহর জামায়াতের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শহর জামায়াতে ইসলামীর আমির অ্যাড. মোঃ শাহজাহান খান।

এসময় তিনি বলেন, ‘২৫ শে মার্চের কালো রাত্রি, ২৬ শে মার্চ আমাদের স্বাধীনতা দিবস, ৪ আগস্ট এদেশের ছাত্রজনতার জীবন দেয়া এবং ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়া একই সূত্রে গাঁথা। এদেশের মানুষ বার বার জুলুম শোষণ থেকে মুক্ত হতে জীবন দিতে হয়েছে।

আমরা দীর্ঘ ৯মাস সংগ্রাম করার পর স্বাধীনতা অর্জন করেছি। কিন্তু আমরা স্বাধীনতার ৫৩ বছরেও আমরা মুক্তি পাইনি। আমরা ভারতীয় আগ্রাসন থেকে মুক্ত হতে ছাত্রজনতার আন্দোলন করে জীবন দিতে হয়েছিলো। এদেশের মানুষ শান্তিতে বসবাস করার জন্য পেশীবাদি সৈরাচার হাসিনার সরকারকে এদেশের ছাত্রজনতা পালিয়ে যেতে বাধ্য করেছিলো। আগামী দিনের বাংলাদেশ হবে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ। এদেশের ছাত্রজনতা নারী পুরুশ ৩৬ জুলাই আন্দোলনে জীবন দিয়েছিলো। লক্ষছিলো একটা এদেশে সবাই শান্তিতে বসবাস করবে। যে দেশে কোন শোষণ থাকবে না এবং জুলুম থাকবে না।’

Model Hospital

শহর জামাতের সেক্রেটারি শেখ মোঃ বেলায়েত হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ, শহর জামাতের অফিস সম্পাদক মোঃ ওমর ফারুক, শহর জামাতের নেতা অ্যাডভোকেট মামুন হোসেন মিয়াজী, চাঁদপুর পৌর ১০ নং ওয়ার্ড সভাপতি গোলাম মাওলা, ১২ নং ওয়ার্ড সভাপতি মোঃ আবু হানিফ, শহর শ্রমিক কল্যাণ প্রদর্শনের সভাপতি আব্দুল হাই লাভলু বক্তব্য রাখেন।

এছাড়া পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ এম
পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে পিপিএম পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

চাঁদপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাবীর হুসনাইন সানীবকে এ পদকের জন্য মনোনীত করা হয়।

পিপিএম পদক পাওয়ায় চাঁদপুর জেলা পুলিশ তাঁকে অভিনন্দন জানিয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর এ অর্জন চাঁদপুর জেলা পুলিশের জন্য গৌরব ও সম্মানের। তাঁর পেশাগত নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতা অন্য পুলিশ সদস্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

Model Hospital

জেলা পুলিশ তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে।