শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের মহান স্বাধীনতা ও জাতীয় বিজয় দিবস পালন
শাহরাস্তিতে মহান স্বাধীনতা সংগ্রামের ৫৫ তম বিজয় দিবস-২০২৫ যথাযোগ্য মর্যাদায় ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে উদযাপন করা হয়েছে।

বুধবার (১৬-ডিসেম্বর) দিনব্যাপী উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনের কমপ্লেক্স মাঠে এটি অনুষ্ঠিত হয়। ওইদিন দিবসটি উপলক্ষে উপজেলার প্রশাসনিক ভবন গুরুত্বপূর্ণ স্থাপনা গুলিকে বর্ণিল সাজে আলোকসজ্জা ও সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিগার সুলতানার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ওইদিন দিবসের প্রথম প্রহরে উপজেলা কমপ্লেক্স চত্বরে ৩১ বার তোপধ্বনি এবং শহীদের স্মরণে স্থাপিত বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার ,উপজেলা সরকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার,
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার ।
এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক উপজেলা বিএনপি সভাপতি আক্তার হোসেন পাটোয়ারী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃসেলিম পাটোয়ারী লিটন, সাবেক পৌর আহবায়ক বেলায়েত হোসেন সেলিম, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, উপজেলা ছাত্রদলের সভাপতি ইঞ্জিঃ এবি এম পলাশ, সাধারণ সম্পাদক মোঃ আজগর হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের পক্ষে মোঃ হাবিবুর রহমান ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ, মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির।
উপজেলা প্রশাসনের অফিসারদের মধ্যে, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষে আবাসিক মেডিকেল অফিসার ডাঃ অচিন্তিত কুমার চক্রবর্তী, উপজেলা প্রকৌশলী সৌরভ দাস,উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার , উপজেলা প্রোগ্রাম অফিসার মোঃ শাহাজান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, পল্লী বিদ্যুতের ডিজিএম , প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সবুজ, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ শাহজাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মোহাম্মদ মাকসুদ আলম,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলী আশরাফ, খাদ্য গুদামের প্রাপ্ত কর্মকর্তা মোঃ শেখ মুজিবুর রহমান, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোতালেব খান, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফারুক হোসাইন, আনসার ভিডিপি কর্মকর্তা তুলুসি দেবনাথ, উপ-সহকারী তহশীলদার মো: মনির হোসেন, উপজেলা নির্বাহি অফিসারের কার্যালয়ের , কর্মকর্তা মো: শাহাবুদ্দিন ও মোঃ জসিম উদ্দিন প্রমুখ সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তার সহযোগী সংগঠন,এছাড়া মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও তাদের সদস্য বৃন্দ, শাহরাস্তি মডেল থানার পুলিশবাহিনী, শাহরাস্তি পৌরসভা, শাহরাস্তি গনমাধ্যাম কর্মী, শাহরাস্তি রিপোর্টার্স ইউনিটি, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-শাহরাস্তি জোনাল অফিস, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স,, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠন, স্কুল-কলেজ-মাদ্রাসা, শিক্ষক-শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।ওইদিন সকালে উপজেলা পরিষদ মাঠে উপজেলার পুলিশ প্রশাসন, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে শরীরচর্চা, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হয়।দুপুরে শহিদ ও বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ও আলোচনা সভা পুরস্কার বিতরণ , স্থানীয় আশ্রয়ন প্রকল্প, আদর্শ গ্রাম,স্থানীয় সরকারী হাসপাতাল, এতিমখানায় উন্নত মানের খাবার পরিবেশন করা হয়।
বাদ জোহর জাতির শান্তি সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, অন্যান্য উপসানালয়ে প্রার্থণা অনুষ্ঠিত হয়।
ওইদিন বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের আয়োজনে ক্রীড়া আয়োজন,পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।








