সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মতলবে খাল থেকে হামজার লাশ উদ্ধার

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ এপ্রিল, ২০২৫, ১০:১২ পিএম
মতলবে খাল থেকে হামজার লাশ উদ্ধার

চাঁদপুরের মতলব দক্ষিণে খাল থেকে আমির হামজা নামে সাড়ে ৩ বছরের এক শিশুর লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এক পথচারী।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকালে উপজেলার বাবুরপাড়া গ্রামের একটি খাল থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। শিশু আমির হামজা উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ঘোড়াধারী গ্রামের গোলাম মোস্তফা মিয়াজির ছেলে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, মানিক মিয়াজী নামক এক পথচারী বাবুরপাড়া গ্রামের ছৈয়াল বাড়ীর পাশের খালের মধ্যে আজ (১০ এপ্রিল) সকাল আনুমানিক দশটায় ভাসমান অবস্থায় ওই শিশুর লাশ দেখতে পেয়ে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আমির হামজার খালা জান্নাত আক্তার বলেন, আমির হামজা ও তার খালাত ভাই (একই বয়সী) আব্দুর রহমান সকাল দশটায় বাড়ীর পাশের খালে গোসল করতে যায়। হঠাৎ করে আমির হামজা ডুবে যায়। আব্দুর রহমান বাড়ীতে গেলে তার সাথে আমির হামজাকে না দেখে সবাই খুজতে থাকে।প্রায় একঘন্টা পর সংবাদ পায় তাদের বাড়ীর প্রায় আধা কিলোমিটার দুরে খাল থেকে আমির হামজাকে উদ্ধার করে মতলব সরকারি হাসপাতালে নিয়ে গেছে এবং সেখানে গিয়ে জানতে পারে সে মারা গেছে। তার মা শারিরীকভাবে খুবই অসুস্থ এবং বাবা সেলসম্যান হিসেবে চাকুরী করছেন। বাবুরপাড়া তার নানার বাড়ী। ঈদ উল ফিতরের আগের দিন মা সহ বেড়াতে আসেন আমির হামজা।

Model Hospital

হাসপাতালের ডিউটি ডাক্তার অভি বলেন,শিশুটি এখানে নিয়ে আসার আগেই মারা গেছে।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ সালেহ আহাম্মেদ বলেন, এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু ডায়েরি হয়েছে। তাদের আবেদনের প্রেক্ষিতে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।