সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

রহিমানাগর বাজারে রাস্তা-ড্রেনের সমস্যা পরিদর্শনে এলজিইডি কর্মকর্তারা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৫৫ পিএম
রহিমানাগর বাজারে রাস্তা-ড্রেনের সমস্যা পরিদর্শনে এলজিইডি কর্মকর্তারা

কচুয়া উপজেলার রহিমানাগর বাজারের বিভিন্ন সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে বাজারের বিভিন্ন এলাকা পরিদর্শন ও পরিমাপ করেছে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

সোমবার সকালে রহিমানাগর বাজারের প্রধান সড়ক থেকে শুরু করে ভেতরের সবজি, মাছ ও মাংসের বাজারসহ বিভিন্ন সড়ক ও ড্রেনেজ ব্যবস্থা পরিদর্শন করেন উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোস্তাকিম আহমেদ। এ সময় প্রয়োজনীয় স্থানে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের জন্য পরিমাপ করা হয়।

স্থানীয় ব্যবসায়ী ও বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, দীর্ঘদিন ধরে বাজারের বিভিন্ন সড়কের সংস্কার এবং পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মাণের প্রয়োজন রয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে পানি জমে ব্যবসায়ী ও ক্রেতাদের চলাচলে দুর্ভোগ সৃষ্টি হয়।

পরিদর্শনকালে উপজেলা যুবদলের সহসভাপতি মো. শাখাওয়াত হোসেন শাক্কু, বাজার পরিচালনা কমিটির প্রস্তাবিত সভাপতি মিলন গাজী, গোহট দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা মো. আনোয়ার হোসেন, বাজার পরিচালনা কমিটির প্রস্তাবিত সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লা, গোহট উত্তর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দিন প্রধান, গোহট দক্ষিণ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সুমন মিয়া, ব্যবসায়ী ফয়েজ উল্লাহ, নজরুল ইসলামসহ বাজারের ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Model Hospital

এ সময় শাখাওয়াত হোসেন শাক্কু বলেন, রহিমানাগর বাজারের দীর্ঘদিনের সড়ক ও পানি নিষ্কাশন সমস্যার সমাধানে এলজিইডি কর্তৃপক্ষ পরিদর্শন করে প্রয়োজনীয় পরিমাপ করেছে। বাজারের ব্যবসায়ী ও ক্রেতাদের দুর্ভোগ কমাতে সড়ক সংস্কার ও ড্রেন নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো সংস্কার এবং পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা তৈরি হলে ব্যবসা-বাণিজ্য ও জনসাধারণের চলাচলে দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।