মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

মাদকের সঙ্গে থাকলে কঠোর ব্যবস্থা : কচুয়া ওসি আজিজুল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ পিএম
মাদকের সঙ্গে থাকলে কঠোর ব্যবস্থা : কচুয়া ওসি আজিজুল

কচুয়ায় কড়ইয়া মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, ওসি আজিজুল ইসলাম।

“ মাদকমুক্ত করা আমাদের অঙ্গীকার”—এই স্লোগানকে সামনে রেখে কচুয়া উপজেলার কড়াইয়া এলাকায় মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর ) বিকাল ৩টায় কড়ইয়া উত্তরপাড়া ফোরকানিয়া নূরানী ও হাফিজিয়া মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সাবেক কমিশনার আব্দুর রহিম প্রধানের সভাপতিত্বে এবং মোঃ মাজহারুল ইসলাম ও মোঃ ইমান আলীর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আজিজুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ আজিজুল ইসলাম মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। তিনি বলেন, “আমি আপনাদের আগামী মাসের ২৮ তারিখ পর্যন্ত সময় দিয়ে গেলাম। এর মধ্যে আপনারা হয় গ্রাম ছাড়বেন, নয় মাদক ছাড়বেন। যারা মাদকবিরোধী কাজে আমাকে সহযোগিতা করবেন, আমি তাদের সহযোগিতা করব।”

তিনি আরও বলেন, মাদকের সঙ্গে যারা সম্পৃক্ত থাকবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মাদকবিরোধী অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

Model Hospital

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া থানার তদন্ত কর্মকর্তা মোঃ রাশেদুল হক, কচুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম এবং ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শহীদুল্লাহ মুন্সী, সমাজসেবা মুক্তার হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ,৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম, বিএনপি নেতা আমান উল্লাহ, চাঁদপুর পলিটেকনিক কলেজের আহ্বায়ক মাজহারুল ইসলাম, ডা. সেফায়েত উল্লাহ, ছাত্র সংগঠনের সদস্য মোঃ মিরাজ হোসেন, হাফেজ মোঃ শাহিন, হাফেজ মাওলানা সুলতান মাহমুদ ও বিশিষ্ট সমাজসেবক সাইফুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। এর বিস্তার রোধে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান নয়, পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মাদক ব্যবসা ও সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

সমাবেশে এলাকার বিপুলসংখ্যক তরুণ-যুবক, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন। বক্তারা কড়াইয়াকে মাদকমুক্ত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ১১:০৩ পিএম
বিমানবন্দরে সংবর্ধিত রাজারগাঁওয়ের চেয়ারম্যান প্রার্থী আব্দুল করিম বেপারী

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল করিম বেপারী দেশে ফেরায় তাকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সংবর্ধনা দিয়েছেন দুই শতাধিক নেতাকর্মী ও সমর্থক।

সোমবার (৫ অক্টোবর) ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মী ও সমর্থকরা বিমানবন্দরে উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় নেতাকর্মী ও সমর্থকরা ফুল দিয়ে তাকে বরণ করে নেন। রাজারগাঁও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড থেকে স্বতঃস্ফূর্তভাবে প্রবীণ-নবীনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা এতে অংশ নেন।

আব্দুল করিম বেপারী নেতাকর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আপনাদের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি রাজারগাঁও ইউনিয়নবাসীর সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। সমান ভাবে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের উন্নয়ন কর্মকাণ্ডে সমান গুরুত্ব দেওয়া হবে।

তিনি আরও বলেন, “আমি চেয়ারম্যান নির্বাচিত হলে হাজীগঞ্জ-শাহরাস্তি-চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হক মমিন ভাইয়ের দিকনির্দেশনা অনুযায়ী ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার চেষ্টা করব। রাজারগাঁও ইউনিয়নকে অন্যায়, অনিয়ম,অপরাধ, দুর্নীতি, লুটপাট মুক্ত – একটি সুন্দর ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করছি।”

Model Hospital

এদিকে সংবর্ধনায় অংশ নেওয়া নেতাকর্মী ও সমর্থকরা বলেন, তারা আব্দুল করিম বেপারীকে রাজারগাঁও ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দেখতে চান। তাদের প্রত্যাশা, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে তিনি বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হবেন।

সংবর্ধনা অনুষ্ঠানে ১নং রাজারগাঁও ইউনিয়নের প্রবীণ ও নবীন নেতাকর্মী, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

শেষে আব্দুল করিম বেপারী বলেন, “আমার নেতাকর্মী, সমর্থক ও ইউনিয়নবাসীর কাছে আমি চিরকৃতজ্ঞ। আপনারা আমাকে যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন, তা আমার জন্য অত্যন্ত আনন্দের ও স্মরণীয় একটি মুহূর্ত।”