সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ৮৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ায় ব্যাংক কর্মকর্তা আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫, ১১:০৪ পিএম
শাহরাস্তিতে ৮৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ায় ব্যাংক কর্মকর্তা আটক

চাঁদপুরের শাহরাস্তিতে ৮৪ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সুচিপাড়া জনতা ব্যাংকের সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইনকে আটক করেছে শাহরাস্তি থানা পুলিশ।

সোমবার ওই ব্যাংক শাখার বিভিন্ন ৬ টি অ্যাকাউন্টের টাকা আত্মসাৎ এর বিষয়টি ব্যাংক ম্যানেজার কার্তিক চন্দ্র ঘোষের দৃষ্টিঘোচর হয়।

সুত্র জানা গেছে, ওই ব্যাংকের সিনিয়র অফিসার মো. জাবেদ হোসাইন কয়েকটি অ্যাকাউন্ট থেকে কৌশলে ৮৪ লক্ষ ৬৭ হাজার ৮ শত ১৪ টাকা আত্মসাতের উদ্দেশে ওই টাকা হস্তান্তর করেন।

আটক সিনিয়র অফিসার জাবের হোসাইনের বাড়ি লক্ষিপুর সদর উপজেলার কুমেদপুর গ্রামে।

Model Hospital

সোমবার শাহরাস্তি থানা পুলিশ তাকে আটক করে আদালতে পাঠায়।

শাহরাস্তি মডেল থানার ওসি মোঃ আবুল বাসার জানান, অর্থ আত্মসাতের বিভিন্ন দালিলিক প্রমাণাদি দুদুকে পাঠানো হয়েছে।

এ সংক্রান্ত বিষয়ে ব্যাংক ম্যানেজার থানায় একটি অভিযোগ দায়ের করেন।আইনি প্রক্রিয়া অনুসরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।