সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পুকুর খননে উদ্ধার হলো থ্রি-নট-থ্রি রাইফেলের অংশ

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৮:২০ পিএম
ফরিদগঞ্জে পুকুর খননে উদ্ধার হলো থ্রি-নট-থ্রি রাইফেলের অংশ
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার দক্ষিণ চরবড়ালী গ্রামে পুকুর খননের সময় মাটির নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি থ্রি-নট-থ্রি রাইফেলের বাট ও বডি বিহীন লোহার অংশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৯ এপ্রিল ২০২৫) দুপুরে শচীন্দ্র চন্দ্র দেবনাথ নামের এক স্থানীয় বাসিন্দার বাড়ির পুকুর খনন চলাকালীন কোদালের আঘাতে লোহার বস্তুটি দৃশ্যমান হয়। স্থানীয়রা সন্দেহ হলে ফরিদগঞ্জ থানা পুলিশকে খবর দেয়।
খবর পেয়ে এসআই মো. রকিব উদ্দিন ভূঁইয়া সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে রাইফেলের অংশটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
শচীন্দ্র চন্দ্র দেবনাথ জানান, “পুকুরের মাটি কাটার সময় কোদালের আঘাতে লোহার কিছু একটা বের হয়। পরে খুঁড়ে দেখি এটা একটা বন্দুকের মতো দেখতে। সাথে সাথে আমি পুলিশকে খবর দেই।”
তিনি আরও বলেন, “আমাদের ধারণা, এটি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা ফেলে গিয়েছিল।”
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম বলেন, “স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে থ্রি-নট-থ্রি রাইফেলের একটি লোহার অংশ উদ্ধার করা হয়েছে। এটি পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত জানা যাবে।”

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।