সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

সমকামিতার অভিযোগে দু’কিশোরীকে পুলিশে দিল পরিবার

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৯:১৩ পিএম
সমকামিতার অভিযোগে দু’কিশোরীকে পুলিশে দিল পরিবার
দুই ধর্মের দুই কিশোরীকে সমকামিতার অভিযোগে অভিভাবকরা পুলিশের হাতে সোপর্দ করেছে।
শনিবার(২৬ এপ্রিল ২০২৫) চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়। ওই কিশোরী হলো: চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার বালিথুবা পশ্চিম ইউনিয়নের ইউসুফ মিয়ার মেয়ে রিতু ও গোপালগঞ্জের কোটালিপাড়ার অনিল মৃধার মেয়ে আরোহি মৃধা।
স্থানীয় সূত্র ও কিশোরীরা জানায়, চলতি বছরের জানুয়ারী মাসে উভয়ের টিকটকের মাধ্যমে পরিচয় ঘটে। এরই মাঝে একে অপরের বাড়িতে আসা-যাওয়া ও মনেরভাব বিনিময় হয়।
এক পর্যায়ে রিতু কয়েকদিন পূর্বে গোপালগঞ্জ আরোহির কাছে ছুটে যায়। সেখানে গিয়ে সে আরোহিকে নিয়ে তাদের বাড়ি ফরিদগঞ্জ উপজেলা বালিথুবা পশ্চিম ইউনিয়নে সকদিরামপুর গ্রামে শুক্রবার (২৪ এপ্রিল ২০২৫) চলে আসে।
তারা জানায়, গত ১৭ এপ্রিল’২৫ মৌখিকভাবে পরিনয় সূত্রে আবদ্ধ হয়েছে। আমরা আবেগে নয়, মন থেকেই একে অপরের প্রতি ভালোলাগা থেকে ভালোবাসা ও অবশেষে পরিণয় সূত্রে আবদ্ধ হয়েছি। তবে তারা বিবাহ বন্ধনের কোন প্রমাণপত্র দেখাতে পারেনি।
এদিকে সমকামিতার ঘটনা প্রকাশ হয়ে যাওয়ার পর রিতুর পরিবার শনিবার (২৬ এপ্রিল ২০২৫) তারা নিজেরা আরোহি ও রিতুকে ফরিদগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ফরিদগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ্ আলম জানান, আরোহী নামের মেয়েটি হারিয়ে যাওয়া জিডি মূলে পুলিশ তাকে উদ্ধার করা হয়েছে।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।