সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে বিদেশী পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫, ৯:১৯ পিএম
মতলব উত্তরে বিদেশী পিস্তল উদ্ধার

উদ্ধারকৃত বিদেশী পিস্তল।

চাঁদপুরের মতলব উত্তরে একটি বিদেশী আগ্নেয়াস্ত্র (পিস্তল) উদ্ধার করেছে থানা পুলিশ।

২৬ এপ্রিল শনিবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের নয়াকান্দি ব্রীজের গোড়ায় ঝোঁপঝাড় থেকে পিস্তলটি উদ্ধার করা হয়।

মতলব উত্তর থানার ওসি মোঃ রবিউল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি নয়াকান্দি ব্রীজের গোড়ায় ঝোঁপঝাড়ে একটি শপিং ব্যাগে অস্ত্র আছে। পরে অভিযান করে অস্ত্রটি উদ্ধার করি, সাথে একটি ম্যাগজিন ও উদ্ধার করা হয়েছে।

পিস্তলটির গায়ে ইংরেজিতে লেখা রয়েছে পিস্তল ইন্ডিয়া। প্রাথমিকভাবে পরীক্ষা করে দেখা গেছে পিস্তলটি সক্রিয় আছে।

Model Hospital

তিনি আরো বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।