হাজীগঞ্জের দীপ্তির সঞ্চালনায় শুরু হচ্ছে ‘কাট আনকাট শো’
হাজীগঞ্জের কৃতি সন্তান শারমিন দীপ্তি এবার ঈদুল আযহায় বেসরকারি টেলিভিশন চ্যানেল নেক্সাস টেলিভিশনের বিশেষ ঈদ আয়োজন ‘কাট আনকাট শো’-তে সঞ্চালকের দায়িত্ব পালন করছেন। সাতদিনব্যাপী এই অনুষ্ঠান ইতোমধ্যে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে।

দীপ্তির পিতার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন। তিনি হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আলীগঞ্জের স্থায়ী বাসিন্দা। ছোটবেলা থেকেই দীপ্তি স্থানীয় সাংস্কৃতিক সংগঠনগুলোর সাথে সক্রিয়ভাবে জড়িত ছিলেন। সাংস্কৃতিক অঙ্গনে সেই সময়কার অভিজ্ঞতা ও চর্চাই আজকের দীপ্তিকে গড়ে তুলেছে বলে জানান তিনি। নিজ এলাকায় শুরু হওয়া এই পথচলাই তাকে বেসরকারি টেলিভিশনে কাজ করতে প্রেরণা জুগিয়েছে বলে জানান এই প্রতিভাবান সঞ্চালিকা।

গত ঈদুল ফিতরে ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘কাট আনকাট শো’ এবার ঈদুল আযহাতেও সাড়া ফেলতে যাচ্ছে বলেই ধারণা করা হচ্ছে। আলোচিত এই শোতে শারমিন দীপ্তির মুখোমুখি হয়েছেন দেশের শীর্ষস্থানীয় জনপ্রিয় তারকারা।

অনুষ্ঠান সূচি:

৭ জুন | ঈদের দিন | রাত ৯:৩০ মিনিটে
অতিথি: বিদ্যা সিনহা সাহা মীম
৮ জুন | ঈদের ২য় দিন | রাত ৯:৩০ মিনিটে
অতিথি: কেয়া পায়েল
৯ জুন | ঈদের ৩য় দিন | রাত ৯:৩০ মিনিটে
অতিথি: শিরিন আক্তার শিলা
১০ জুন | ঈদের ৪র্থ দিন | রাত ৯:৩০ মিনিটে
অতিথি: মিমি মানতাসা
১১ জুন | ঈদের ৫ম দিন | রাত ৯:৩০ মিনিটে
অতিথি: তাবাসসুম ছোয়া
১২ জুন | ঈদের ৬ষ্ঠ দিন | রাত ৯:৩০ মিনিটে
অতিথি: আনিকা আলম
১৩ জুন | ঈদের ৭ম দিন | সন্ধ্যা ৭:৩০ মিনিটে
অতিথি: সারিকা সাবরিন
অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মোহাম্মদ হাছান।
হাজীগঞ্জবাসীর জন্য এটি নিঃসন্দেহে গর্বের বিষয় যে, এই ঈদে জাতীয় টেলিভিশনের পর্দায় হাজীগঞ্জের এক প্রতিভাবান মুখ দীপ্তি দেশব্যাপী আলোচিত একটি অনুষ্ঠানের সঞ্চালনায় আছেন। ঈদের আনন্দের সঙ্গে দীপ্তির এই অর্জন যেন উৎসবের মাত্রা আরও বাড়িয়ে দিচ্ছে।








