শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ঈদুল আযহায় দুই নাটকে জনপ্রিয় অভিনেতা এবং সংগীত শিল্পী সুমন মাহমুদ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৪ জুন, ২০২৫, ৬:২২ পিএম
ঈদুল আযহায় দুই নাটকে জনপ্রিয় অভিনেতা এবং সংগীত শিল্পী সুমন মাহমুদ
এবারের ঈদ অনুষ্ঠানমালায় দুটি নাটক নিয়ে হাজির হচ্ছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা এবং সংগীত শিল্পী সুমন মাহমুদ। ঈদ বিশেষ ধারাবাহিক নাটক স্মার্ট বউ এবং ওই সুন্দর আনন্দপুর নামক দুটি নাটক প্রচার হবে দেশের স্বনামধন্য স্যাটেলাইট টিভি চ্যানেলে। দুটি নাটকই পরিচালনা করেছেন জনপ্রিয় নাট্যকার এবং পরিচালক অঞ্জন আইচ। স্মার্ট বউ নাটকটিতে সুমন মাহমুদের বিপরীতে অভিনয় করেছেন লাক্স তারকা সোমা আফরোজ এবং স্মার্ট বউ চরিত্রে অভিনয় করেছেন জেরিন কাশফী রুমা।

নাটকগুলোতে আরো অভিনয় করেছেন শাহেদ শরীফ খান, আহসান হাবীব নাসিম, ফারুক আহমেদ, রেবেকা রউফ, সাঈদ মোহাম্মদ সোহেল, সাঈদ মিলকী, তারিক স্বপন, মাহবুব সহ আরো অনেকে।

নাটক গুলো সম্পর্কে সুমন মাহমুদ বলেন, দুটি নাটকের গল্প সম্পূর্ণ ভিন্ন ধরনের, একটি নাটক রম্য ধাঁচের অপরটি সম্পূর্ণরূপী সিরিয়াস গল্পনির্ভর। দুটি নাটকেই মানসম্মত বিনোদন বজায় রেখে সমাজের নিত্য ঘটে যাওয়া ঘটনার বিষয় উল্লেখ করা সহ শিক্ষনীয় বিষয় নিয়ে পরিসমাপ্তি হয়েছে। আশা করি দর্শকদের মন জয় করবে।

উল্লেখ্য: চলচ্চিত্র অভিনেতা এবং সংগীত শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন সুমন যিনি বিনোদন জগতে সুমন মাহমুদ নামে পরিচিত। অভিনয় এবং সঙ্গীত চর্চার পাশাপাশি জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলার একজন প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন।

Model Hospital

শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন কর আইনজীবী মুহম্মদ মোজাম্মেল হক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১০:১৪ পিএম
শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬ পেলেন কর আইনজীবী মুহম্মদ মোজাম্মেল হক
রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘শেরে বাংলা গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২৬’ পেয়েছেন চাঁদপুরের কর আইনজীবী মুহম্মদ মোজাম্মেল হক।
শনিবার (২৪ অক্টোবর) ঢাকার পুরানা পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে শেরে বাংলা এ কে ফজলুল হক জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেন অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদের প্রধান উপদেষ্টা ও সাবেক সচিব সৈয়দ মন্ডব মোর্শেদ। সংগঠনের মহাসচিব এএইচ আরমান চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়োজক প্রতিষ্ঠান শেরে বাংলা এ কে ফজলুল হক স্মৃতি পরিষদ কতৃপক্ষ জানান রাষ্ট্রীয় রাজস্ব আদায়ে বিশেষ অবদানের জন্য মুহম্মদ মোজাম্মেল হককে এ পুরস্কার প্রদান করা হয়েছে। উল্লেখ্য : মুহম্মদ মোজাম্মেল হক চাঁদপুর কর আইনজীবী ‘আমিন অ্যান্ড অ্যাসোসিয়েটস’-এর সঙ্গে যুক্ত। তিনি চাঁদপুর জেলা যুবদলের সাহিত্য ও প্রকাশনা(সহ) বিষয়ক সম্পাদক।