শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের মর্মান্তিক মৃত্যু

অনলাইন ডেস্ক প্রকাশিত: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ৭:৫৬ পিএম
ভয়াবহ অগ্নিকাণ্ড: এক পরিবারের মর্মান্তিক মৃত্যু

ভারতের রাজধানী দিল্লির দরগা সেক্টর-১৩ এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে এক বাবা ও তার দুই শিশু সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রাণ বাঁচাতে তারা ৯ তলা ভবন থেকে লাফিয়ে পড়েন, কিন্তু বেঁচে উঠতে পারেননি।

মঙ্গলবার সকালে ‘শপথ সোসাইটি’ নামক একটি আবাসিক ভবনে হঠাৎ আগুন লাগে। দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্কিত বাসিন্দারা নিরাপদ স্থানে যাওয়ার চেষ্টা করেন। অনেকেই বারান্দায় আশ্রয় নেন, কিন্তু ধোঁয়া ও আগুনের তীব্রতায় নিচে নামার পথ বন্ধ হয়ে যায়।

ওই সময় এক ব্যক্তি তার ১০ বছরের ছেলে ও মেয়েকে নিয়ে বারান্দায় অবস্থান নেন। আগুনের ভয়াবহতা দেখে শিশু দুজন প্রথমে নিচে লাফ দেয়। তাদের গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। কিছুক্ষণ পর বাবাও জীবন বাঁচাতে একই পথ বেছে নেন, কিন্তু তিনিও বাঁচতে পারেননি।

ওই পরিবারের মা ও আরেক সন্তান সৌভাগ্যক্রমে বেঁচে গেছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Model Hospital

ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভবনের নিচের তলার বাসিন্দারা দ্রুত নিরাপদে বেরিয়ে আসতে পারলেও উপরের তলার অনেককে উদ্ধার করতে সময় লাগে। প্রশাসন ভবনে অগ্নিনির্বাপক ব্যবস্থা ঠিকঠাক ছিল কি না, তা তদন্ত করছে।

এই ঘটনায় এলাকাবাসী গভীর শোকে আচ্ছন্ন। বিশেষ করে দুই শিশুর মৃত্যু সকলের হৃদয়ে ব্যথা সৃষ্টি করেছে। স্থানীয় প্রশাসন মৃতদের পরিবারকে সহায়তা করার পাশাপাশি ভবনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পদক্ষেপ নেবে বলে জানিয়েছে।

এই ধরনের দুর্ঘটনা রোধে অগ্নিনির্বাপক ব্যবস্থা জোরদার ও জনসচেতনতা বাড়ানোর দাবি উঠেছে স্থানীয়দের মধ্যে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital