শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ভারতে বিমান বিধ্বস্তে ২৪২ আরোহীর কেউ বেঁচে নেই

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৭:৫৮ পিএম
ভারতে বিমান বিধ্বস্তে ২৪২ আরোহীর কেউ বেঁচে নেই

ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদ বিমানবন্দরের কাছে বিধ্বস্ত হওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে থাকা ২৪২ আরোহীর কেউই জীবিত নেই বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। ইতোমধ্যে ঘটনাস্থল থেকে ২০০টিরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুন) সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনার খবর নিশ্চিত করেছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস ও এনডিটিভি।

বোয়িং ৭৮৭-৮ কুইকজেট সিরিজের এআই ১৭১ ফ্লাইটটি বৃহস্পতিবার দুপুর ১টা ৩৯ মিনিটে আহমেদাবাদ থেকে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করলেও, উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এটি বিধ্বস্ত হয়। বিমানে থাকা আরোহীদের মধ্যে ছিলেন ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, একজন কানাডীয়, সাতজন পর্তুগিজ নাগরিক, দুজন পাইলট এবং ১০ জন কেবিন ক্রু।

বিমান বিধ্বস্ত হওয়ার আগে পাইলটরা ‘মেডে কল’ নামে জরুরি সংকেত পাঠান, যা সাধারণত মারাত্মক বিপদের সময় দেওয়া হয়। এরপর বিমানটির সঙ্গে আর কোনো যোগাযোগ সম্ভব হয়নি বলে জানিয়েছে ভারতের বিমান নিয়ন্ত্রক সংস্থা।

Model Hospital

এই ভয়াবহ ঘটনার পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক্স (সাবেক টুইটার)-এ লিখেছেন,

“আহমেদাবাদে বিমান দুর্ঘটনা আমাদের হতবাক ও শোকাহত করেছে। এই হৃদয়বিদারক ঘটনায় নিহতদের প্রতি আমি গভীর শোক প্রকাশ করছি এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে রয়েছি।”

গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল-ও সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করে জানান,

“বিধ্বস্ত বিমানের আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে গ্রিন করিডরের ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চিকিৎসার জন্য সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে।”

ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকাজ এখনো চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital