বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রাতে খাবারে ঘুমের ওষুধ খাইয়ে বাড়িতে দুর্ধর্ষ চুরি

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: শুক্রবার, ২৭ জুন, ২০২৫, ১১:০৮ পিএম
রাতে খাবারে ঘুমের ওষুধ খাইয়ে বাড়িতে দুর্ধর্ষ চুরি

ঝালকাঠির নলছিটি উপজেলার প্রতাপ গ্রামে এক পরিবারের নারী-শিশুসহ ছয় জনকে খাবারের সঙ্গে ঘুমের ওষুধ খাইয়ে বাড়িতে দুর্ধর্ষ চুরির অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৭ জুন) সকালে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

তারা হলেন, মেজবা উদ্দিন সৈকত, আবদুল আজিজ হাওলাদার, জানমুন নাহার নুপুর, পারভীন আক্তার, মুনিয়া ও মাছুরা। এদের মধ্যে আবদুল আজিজ হাওলাদারের অবস্থা আশঙ্কাজনক।

স্থানীয় ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, মেজবা উদ্দিনের বাড়ির পরিবারের সদস্যরা বৃহস্পতিবার (২৬ জুন) রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। তবে সকাল হয়ে গেলেও কেউ ঘুম থেকে উঠছিলেন না।

Model Hospital

এর মধ্য হঠাৎ করে ঘুম ভাঙে মেজবা উদ্দিনের। তিনি দেখতে পান পরিবারের অন্য সবাই গভীর ঘুমে অচেতন অবস্থায় পড়ে আছেন ও ঘরের স্টিলের আলমারি ও ড্রয়ার ভাঙা এবং ঘরের ভেতর তছনছ করা।

পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করে।

মেজবা উদ্দিন সৈকত বলেন, রাতের খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি। সকালে দেখি কেউ উঠতে পারছে না। হঠাৎ আমার ঘুম ভাঙে, দেখি সবাই অচেতন হয়ে পড়ে আছে। আলমারি ও ড্রয়ার ভাঙা, সব লুট করে নিয়ে গেছে। তখন ধারণা করলাম, খাবারে কেউ হয়তো ঘুমের ওষুধ মিশিয়ে আমাদের অচেতন করেছে। পরে স্থানীয়দের সহায়তায় সবাইকে হাসপাতালে ভর্তি করি ও  পুলিশকে জানাই। এ বিষয়ে থানায় জিডি করার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সুলতানা সনিয়া বলেন, হাসপাতালে ভর্তি ছয় জনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। ধারণা করছি, তাদের খাবারে ঘুমের ওষুধ জাতীয় কিছু মেশানো হয়েছেল।

তিনি আরও বলেন, এ ধরনের রোগীদের পুরোপুরি সুস্থ হতে তিন থেকে ৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে।

চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭ এম
চাঁদপুরে নার্সারির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ
চাঁদপুর পৌর ১৩নং ওয়ার্ডের বাহের খলিশাডুলীতে নার্সারির ফলজসহ বিভিন্ন প্রজাতির গাছ বিষ দিয়ে জ্বালিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
২৪ সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দিলে এ ঘটনা নজরে আসে।
ভুক্তভোগী নার্সারির মালিক আল আমিন সুমন জানান, আমার এখানে লাখ লাখ টাকামূল্যের ফলজসহ নানা গাছের চারা রয়েছে। দুষ্কৃতিরা সব বিষ দিয়ে জ্বালিয়ে দিয়েছে। আমি এখন চরম হতাশায় রয়েছি। নার্সারিটি মূলত আমার পিতা নাছির মোল্লা পরিচালনা করতেন।
তিনি আরও জানান, আমাদের এই নার্সারিটি লীজের জমিতে করা। লীজ নিয়ে ঝামেলা চলছিলো জমির মালিক পক্ষের সাথে। তারাই পরিকল্পিতভাবে আমাদের সাথে না পেরে গাছের সাথে এমন অমানবিক শত্রুতা দেখালো। আমি এর সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ প্রত্যাশা করছি।
স্থানীয়রা জানান, জমির লীজ সংক্রান্ত সমস্যা ছিলো নার্সারি ও জমির মালিকের মধ্যে। এটার কারনে এমন ঘটনা হতে পারে। তবে গাছের সাথে শত্রুতা কোন ভালো মানুষের কাজ হতে পারে না। আমরা এর সুষ্ঠু বিচার দেখতে চাই।
অভিযোগ প্রসঙ্গে নার্সারির জমির মালিক পক্ষের কারো বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার এস আই মোস্তফা বলেন, আমরা থানায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নিবো।