বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্ত্রীকে তালাক দিয়ে সন্তানসহ দুধ দিয়ে গোসল

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১১:৪৪ এম
স্ত্রীকে তালাক দিয়ে সন্তানসহ দুধ দিয়ে গোসল

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীকে তালাক দিয়ে ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল করেছেন সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা উপজেলার রোজিনা বেগমের সঙ্গে সাইফুল ইসলামের দাম্পত্য জীবন প্রায় ১২ বছরের। তবে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ ও নির্যাতনের কারণে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। অবশেষে শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে তালাক দেন সাইফুল। এরপর তিনি ১০ বছর বয়সী ছেলে মিনহাজ শেখকে সঙ্গে নিয়ে দুধ দিয়ে গোসল করেন।

সাইফুলের ভাষ্য, “গত ১২ বছর আমি ও আমার ছেলে প্রচণ্ড কষ্টে ছিলাম। মানসিক ও শারীরিকভাবে নির্যাতিত হয়েছি। আট মাস আগে স্ত্রীর কারণে মা-বাবার কাছ থেকেও আলাদা হয়ে যাই। অবশেষে তালাকের মাধ্যমে সেই অধ্যায়ের অবসান হয়েছে। তাই আনন্দ প্রকাশে দুধ দিয়ে গোসল করেছি।”

এ বিষয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী রোজিনা বেগম সাংবাদিকদের কোনো মন্তব্য দিতে রাজি হননি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital