বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

স্ত্রীকে তালাক দিয়ে সন্তানসহ দুধ দিয়ে গোসল

অনলাইন ডেস্ক প্রকাশিত: রবিবার, ১৭ আগস্ট, ২০২৫, ১১:৪৪ এম
স্ত্রীকে তালাক দিয়ে সন্তানসহ দুধ দিয়ে গোসল

গোপালগঞ্জের মুকসুদপুরে স্ত্রীকে তালাক দিয়ে ছেলেকে নিয়ে দুধ দিয়ে গোসল করেছেন সাইফুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তি। শনিবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার বাটিকামারী গ্রামে এ ঘটনা ঘটলে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

স্থানীয় সূত্র জানায়, ভাঙ্গা উপজেলার রোজিনা বেগমের সঙ্গে সাইফুল ইসলামের দাম্পত্য জীবন প্রায় ১২ বছরের। তবে দীর্ঘদিন ধরে দাম্পত্য কলহ ও নির্যাতনের কারণে সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। অবশেষে শনিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে স্ত্রীকে তালাক দেন সাইফুল। এরপর তিনি ১০ বছর বয়সী ছেলে মিনহাজ শেখকে সঙ্গে নিয়ে দুধ দিয়ে গোসল করেন

সাইফুলের ভাষ্য, “গত ১২ বছর আমি ও আমার ছেলে প্রচণ্ড কষ্টে ছিলাম। মানসিক ও শারীরিকভাবে নির্যাতিত হয়েছি। আট মাস আগে স্ত্রীর কারণে মা-বাবার কাছ থেকেও আলাদা হয়ে যাই। অবশেষে তালাকের মাধ্যমে সেই অধ্যায়ের অবসান হয়েছে। তাই আনন্দ প্রকাশে দুধ দিয়ে গোসল করেছি।”

এ বিষয়ে তালাকপ্রাপ্ত স্ত্রী রোজিনা বেগম সাংবাদিকদের কোনো মন্তব্য দিতে রাজি হননি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।