বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মেয়েকে খুন করে নিজেই মামলা করতে গেলেন বাবা

অনলাইন ডেস্ক প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫, ১০:২৬ এম
মেয়েকে খুন করে নিজেই মামলা করতে গেলেন বাবা

পটুয়াখালীর বাউফলে উন্মোচিত হয়েছে কিশোরী উর্মী ইসলাম (১৫) হত্যার রহস্য। চাঞ্চল্যকর এ ঘটনায় গ্রেপ্তার হয়েছেন নিহতের মা-বাবা ও ভগ্নিপতি।

বুধবার (২৭ আগস্ট) বাউফল থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) আরিফ মুহাম্মদ শাকুর।

ঘটনার শুরু
গত ২৩ আগস্ট সকালে উপজেলার কুম্ভখালী গ্রামে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে একটি খাল থেকে উর্মীর মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন তার বাবা নজরুল ইসলাম।

তদন্তে চাঞ্চল্যকর তথ্য
পুলিশ জানায়, উর্মীর সঙ্গে স্থানীয় এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। এ নিয়ে গত ২২ আগস্ট রাত দেড়টার দিকে তার বাবা নজরুল ইসলাম (৪৫), মা আমেনা বেগম (৪০) ও ভগ্নিপতি কামাল হোসেনের (৩২) সঙ্গে তুমুল বাকবিতণ্ডা হয়।

Model Hospital

পরে জিজ্ঞাসাবাদে তিনজনই হত্যার দায় স্বীকার করেন। তারা জানান, ওইদিন রাতেই শ্বাসরোধে উর্মীকে হত্যা করা হয় এবং মরদেহ গোপন করতে কুম্ভখালী খালে ফেলে দেওয়া হয়।

গ্রেপ্তার ও স্বীকারোক্তি
এএসপি আরিফ মুহাম্মদ শাকুর বলেন, “নিহতের বাবা, মা ও ভগ্নিপতিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। বুধবার বিকেলে তারা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।”

প্রেস ব্রিফিংয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার, ওসি (তদন্ত) আতিকুল ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital