বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শুধু অনলাইনেই নয়, অফ লাইনে

এখন কাশফুল চাঁদপুর শহরের নুর ম্যানশনে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫, ২:০২ এম
এখন কাশফুল চাঁদপুর শহরের নুর ম্যানশনে

নারীদের নানা পোশাকের সমাহার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শক্তিশালী একটি প্রতিষ্ঠান কাশফুল। এ প্রতিষ্ঠানটি দীর্ঘদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী গ্রাহকদের নানা ধরনের পোশাকের প্রচার করে।

প্রতিষ্ঠানটি রুচিশীল ও নারী গ্রাহকদের পছন্দশীল পোষাক সরবরাহের কারণে দিন দিন জনপ্রিয় হয়ে উঠে। পাশাপাশি গ্রাহকদের চাহিদা পুরনে সক্ষম হয়। ফলে গ্রাহকদের চাহিদার প্রেক্ষিতে এবার নতুন শোরুম এর মধ্য দিয়ে অফ লাইনে তাদের যাত্রা শুরু করলো।

বৃহস্পতিবার (২৮ আগষ্ট ‘২৫ইং) চাঁদপুর শহরের মরহুম আব্দুল করিম পাটোয়ারী সড়কের সাবেক কুমিল্লা রোডের নূর ম্যানসনের নিচতলায় প্রথমবারের মতো কাশফুলের শোরুম আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করলো কাশফুল।

এই উপলক্ষে বিকেলে উক্ত শোরুমে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নাজির মিজানুর রহমান। মিলাদ ও দোয়া পরিচালনা চাঁদপুরের বিশিষ্ট রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব কাজী মাহবুবুল হক।

এ সময় আরো উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের দু’কর্ণধার মোঃ ফয়সাল হাওলাদার ও কাজী মুন্না।

নারীদের পোশাকের পছন্দ সই প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে কাশফুল নামক এ প্রতিষ্ঠানটি বেশ আলোড়ন সৃষ্টি করে জনপ্রিয় ও বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসেবে সুনাম অর্জন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital