শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫, ১০:২৬ পিএম
পিয়াস আফ্রিদির উদ্যোগে চিত্রনায়ক ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাবের পথচলা

২০১৮ সালে ফেসবুকের মাধ্যমে প্রথমে পরিচয় হয় চিত্রনায়ক ডিএ তায়েব এর সাথে। অনেক আগে থেকেই তার নাটক টেলিফিল্ম দেখেছি এবং উনি যখন ২০১৭ সালে প্রথম সোনা বন্ধু সিনেমাটি করলো সেই সিনেমাটিও হলে গিয়ে দেখেছি। উনি আগে থেকেই আমার প্রিয় একজন অভিনেতা। উনাকে ঘিরে একটি সংগঠন করার চিন্তা মাথায় আগে থেকেই ছিল।

২০২০ সালে আমরা ফেসবুকের অনেকগুলো বন্ধু মিলে একটি বিনোদনমুখী সংগঠন করতে চাচ্ছিলাম। তখন আমার বন্ধুদের মাঝে আমি প্রস্তাব দেই চিত্রনায়ক ডিএ তায়েব এর নামে একটি সংগঠন করবো। যেহেতু ওনাকে আগে থেকেই ভালোবাসি।

পরবর্তীতে তারা অনেক চিন্তা ভাবনা করে আমার প্রস্তাবের সাথে একাত্মতা পোষণ করে” এবং অবশেষে ২০২০ সালে সুপারস্টার ডিএ তায়েব অফিসিয়াল ফ্যান ক্লাব নামের সংগঠনটি আমরা শুরু করি। তৎকালীন সময় আমার সাথে যারা ছিল এই সংগঠনটি চালু করার জন্য তাদের মধ্যে উল্লেখযোগ্য’ শরিফুল ইসলাম, এপেক্স সাঈদ আহসান, অপু চৌধুরী, জাফর হোসেন শিথিল, আশিকুর রহমান, মোঃ ফারুক হোসেন, সোহান খান, ফজল মাহমুদ, শুভ সেতু সহ আরো কয়েকজন মিলে আমরা এটির যাত্রা শুরু করেছিলাম।

পরবর্তীতে এই সংগঠন থেকে কিছু মেম্বার আলাদা হয়ে গিয়ে আরেকটি সংগঠন করেন। যেটির নাম “সুপার হিরো ডি এ তায়েব ফ্যান ক্লাব” সংগঠনটি চালু করার পর থেকেই এটি শুধু বিনোদন কেন্দ্রিক একটি সংগঠন হিসেবে আমরা পরিচালনা করিনি, এই সংগঠন থেকে আমরা অনেক মানবিক কাজ করেছি।

Model Hospital

প্রতি বছর বছর আমরা অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ, গরিব অসহায়দের ইফতারের আয়োজন এবং প্রতি ঈদে আমরা গরীব অসহায় লোকদের সাধ্যমত সহযোগিতা করি। এছাড়াও বিভিন্ন মানবিক কাজ করে থাকি। আমাদের সংগঠনের টানা তিনবার সাধারণ সম্পাদক ছিলাম এখন বর্তমানে সংগঠনটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে আছি। সকলের দোয়ায় ও সহযোগিতায় ইনশাআল্লাহ আজীবন এই সংগঠনের সাথে থাকবো এবং আমরা সবাই মিলে যতটুকু পারি সব সময় সংগঠনের পক্ষ থেকে মানবিক কাজ করার চেষ্টা করব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital