বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ৮ অক্টোবর, ২০২৫, ৬:৫৬ পিএম
কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠান

বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের অভিষেক অনুষ্ঠানে বক্তব্য রাখছেন,পরিচালক ও কচুয়ার কৃতি সন্তান শরিফুল ইসলাম মিঠু।

বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের ২০২৫-২০২৭ সালের নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে আবু সাঈদ কনভেনশন হলে এ অভিষেক প্রধান অতিথির বক্তব্য রাখেন,এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা ও সাবেক বিএনপির সংসদ সদস্য মোশারফ হোসেন।

বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের সভাপতি হাজী মোহাম্মদ শরিফুল ইসলামের সভাপতিত্বে ও শিক্ষা ও আন্তর্জাতিক সম্পাদক মো.আসিফুর রহমান বিপ্লবের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করেন এসোসিয়েশনের পরিচালক ও বিশিষ্ট ব্যবসায়ী মো.শরিফুল ইসলাম মিঠুসহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির পরিচয় পূর্বে তাদের পদপদবি তুলে ধরেন।

অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক জাতীয় সংসদ সদস্য ও এফবিসিসিআই এর সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আলী,বিটিএমএ প্রেসিডেন্ট ও আম্বার গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শওকত আজিজ রাসেল,এফবিসিসিআই এর সাবেক সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন,মীর নিজান উদ্দিন আহমেদ,নিজাম উদ্দিন রাজেশ, ব্যবসায়ী ঐক্য ফোরামের সভাপতি আলহাজ্ব আব্দুস সামাল, এফবিসিসিআই এর সাবেক পরিচালক মোহাম্মদ আবু মোতালেব,খন্দকার রুহুল আমিন,ল্যাবএইচ ক্যান্সার হাসপাতালে ব্যবস্থাপনা পরিচালক শাকিফ শামীম,বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি আলহাজ¦ মোঃ আব্দুল জলিল প্রমুখ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন,বাংলাদেশ কেমিক্যাল এন্ড পারফিউমারী মার্চেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিলন,সিনিয়র সহ-সভাপতি মো.নজরুল ইসলাম,সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ খান,মো.ইব্রাহিম,যুগ্ম সম্পাদক মহসীন কবীর,মো.জাহিদ হাসান,কোষাধ্যক্ষ শাকিরুল হক খান,সাংগঠনিক সম্পাদক মো.সিরাজুল ইসলাম টিটু,প্রচার সম্পাদক মো.ইউসুফ মিয়া,পরিচালক শরিফুল ইসলাম মিঠুসহ আরো অনেকে।

Model Hospital

অনুষ্ঠানের শেষে সভাপতির স্বাগত বক্তব্য ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অভিষেক অনুষ্ঠান সমাপ্তি ঘটে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।