বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

১৭ জানুয়ারি বায়রার ভোট গ্রহণ

সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে জয়যুক্ত করার আহ্বান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম
সিন্ডিকেট মুক্ত বায়রা গঠনে সম্মিলিত সমন্বয় ফ্রন্টকে জয়যুক্ত করার আহ্বান

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজের (বায়রা) ২০২৬-২০২৮ মেয়াদী কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন আয়োজনের অনুমতি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১৪ জানুয়ারি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে বিষয়টি জানা গেছে।

চিঠিটি জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) অতিরিক্ত মহাপরিচালক (যুগ্মসচিব) ও বায়রার প্রশাসককে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত আচরণবিধি প্রতিপালন সাপেক্ষে আগামী ১৭ জানুয়ারি (শনিবার) নির্বাচন আয়োজন করা যাবে। বায়রার সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে (বিসিসিসি)।

এ বিষয়ে বায়রার সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব ও হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট সেন্টারের ম্যানেজিং পার্টনার মোহাম্মদ ফখরুল ইসলাম বলেন, বায়রা সম্মানিত ভাই ও বোনেরা, সরকারের নির্দেশনা অনুযায়ী আগামী ১৭ জানুয়ারী বায়রার নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটার আইডি কার্ড নির্বাচন কেন্দ্রে সংরক্ষিত থাকবে।

ভোটারদের অনুরোধ করে তিনি বলেন, সদস্যদের অধিকার আদায়ে প্রয়োজন অভিজ্ঞ, পরিক্ষিত ও মজবুত হাতের নেতৃত্ব। তাই বায়রার সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম এ এইচ সেলিম (সভাপতি পদপ্রার্থী) ও সাবেক সিনিয়র যুগ্ম-মহাসচিব মোহাম্মদ ফখরুল ইসলাম (মহাসচিব পদপ্রার্থী)-এর নেতৃত্বাধীন “বায়রা সম্মিলিত সমন্বয় ফ্রন্ট”-এর ২৭ জন প্রার্থীকে আপনার মূল্যবান ভোট দিয়ে সিন্ডিকেট মুক্ত ও সদস্যবান্ধব বায়রা গঠন করার জন্য আপনার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital