শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ এপ্রিল, ২০২৬, ৮:৪৮ পিএম
চাঁদপুরে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা

৪৭তম জাতীয় বিজ্ঞান, প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা”, “১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয় সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৬” উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।

চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান,  প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা”, “১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয় সেমিনার ও বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ২০২৬” উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
৯ এপ্রিল (বৃহস্পতিবার) দুপুর ২টা ৩০ মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের পক্ষে  সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
তিনি বলেন, চাদপুর স্টেডিয়ামস্থ ড্যাফোডিল কলেজে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৮, ১৯ ও ২০এপ্রিল তিন দিনব্যাপী চাঁদপুরে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। চাঁদপুর জেলার ৭২টি টীম উক্ত বিজ্ঞান মেলায় অংশ গ্রহনের আশা করা যাচ্ছে।বিজ্ঞানভিত্তিক কর্মসূচিগুলো সফলভাবে সম্পন্ন করতে সকলে সহযোগিতা করবেন।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।
তিনি বলেন, চাঁদপুরের বিজ্ঞান মেলা-২০২৬ মিডিয়ায় ব্যাপক প্রচারের উদ্যোগ নিবেন বলে আশ্বস্ত করেন এবং সবধরনের সহযোগিতা প্রদান করবেন জানান।
সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন চাঁদপুর সরকারি কলেজের পদার্থ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মো: আলমগীর বাহার,কৃষি সম্প্রসারন অধিদপত্রের অতিরিক্ত উপ পরিচালক (উদ্যান) রাজীব, চাঁদপৃর সরকারি মহিলা কলেজের প্রভাষক মো: মমিনুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের সহকারি পরিদর্শক মোহাম্মদ আজিজুল হক, সদর সার্কেল অফিসের ইন্সপেক্টর নিরস্থ রাজীব চক্রবর্তী, মাতৃপীঠ সরকারি বালিকা উবির সিনিয়র শিক্ষক আবুল কাসেম, হাসান আলী সরকারি উবিির সহকারি শিক্ষক মো: কাউছার, ড্যাফোডিল স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক সৌমিত্র কান্তি দাস, শহীদ জাবেদ স্কুল এন্ড কলেজের মো: ইব্রাহিম, চাঁদপুর বজ্ঞান ও প্রযুক্তি ক্লাব এর অ্যাডভোকেট শাহজাহান, লেখক ও বিজ্ঞান সংগঠক এইচ এম জাকির,  চাঁদপুর গভ: টেকনিক্যাল হাইস্কুলের মো: মাসুদ আলম, ডিএন হাই স্কুলের সহকারি শিক্ষক শাহআলম মিয়া, বিষ্ণুদী ইসলামীয়া ফাযিল মাদরাসার সহকারি শিক্ষক মো: নোমান হোসেন, মহিলা বিষয়া অধিদপ্তরের ফিল্ড সুপারভাইজার মো: মোস্তাফিজুর রহমান, বাবুরহাট স্কুল এন্ড কলেজের সহকারি শিক্ষক মো: সাইফুল ইসলামসহ অন্যান্যরা।
সভায় ৪৭তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ বহুল প্রচারের জন্য চাঁদপুর প্রেসক্লাব ও জেলা তথ্য অফিসের সহযোগিতা কামনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital