চাঁদপুর জেলা প্রশাসকের সাথে বিডি ক্লিনের সদস্যদের মতবিনিময়
পরিচ্ছন্ন, সবুজ ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন চাঁদপুর সদর টিমের পক্ষ থেকে চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
পরিচ্ছন্ন, সবুজ ও জীবাণুমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন চাঁদপুর সদর টিমের পক্ষ থেকে চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ জুন) জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় বিডি ক্লিনের সদস্যরা সংগঠনের চলমান কার্যক্রম, পরিবেশ সংরক্ষণে গৃহীত বিভিন্ন উদ্যোগ, পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। পাশাপাশি চাঁদপুর জেলাকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও পরিবেশবান্ধব জেলায় রূপান্তরের লক্ষ্যে সংগঠনের বিভিন্ন কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।


তিনি আরও বলেন, চাঁদপুরকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব জেলায় পরিণত করতে প্রশাসনের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিডি ক্লিনের মতো সংগঠনগুলো মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি করে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম। পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। তরুণদের এমন মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়া সময়ের দাবি।

বিডি ক্লিন চাঁদপুর সদর টিমের সদস্যরা জানান, পরিচ্ছন্নতা ও পরিবেশ সংরক্ষণে জনগণের অংশগ্রহণ বাড়াতে তারা নিয়মিত পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ কর্মসূচি, সচেতনতামূলক কার্যক্রম এবং সামাজিক উদ্যোগ পরিচালনা করে আসছেন। ভবিষ্যতেও একটি পরিচ্ছন্ন, সবুজ ও স্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ার লক্ষ্যে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
সভায় উপস্থিত ছিলেন বিডি ক্লিন চাঁদপুর সদর টিমের টিম মনিটর রোজিনা আক্তার, মডারেটর (আইটি অ্যান্ড মিডিয়া) সাকিল হোসেন, মডারেটর (লজিস্টিক) জায়েদ হাসান, সাব মনিটর-১ জুয়েল হোসেন, সাব-মডারেটর (লজিস্টিক) আরিফ হোসেন এবং সদস্য মেহেদী হাসান সাকিব।








