বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চিত্রনায়ক ডি এ তায়েবকে সংবর্ধনা, আনন্দঘন পরিবেশে পারিবারিক মিলনমেলা

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:২৯ এম
চিত্রনায়ক ডি এ তায়েবকে সংবর্ধনা, আনন্দঘন পরিবেশে পারিবারিক মিলনমেলা

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সর্বোচ্চ ভোটে নির্বাচিত সহ-সভাপতি চিত্রনায়ক ডি এ তায়েবকে সংবর্ধনা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ-সদস্যদের অংশগ্রহণে গত ২৪ জুলাই (শুক্রবার) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলীতে অবস্থিত গ্রীন মডার্ন পার্কে দিনব্যাপী পারিবারিক মিলনমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের নির্বাচনে সর্বোচ্চ ভোটে সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় চিত্রনায়ক ডি এ তায়েবকে সংবর্ধনা প্রদান এবং তাঁর প্রতিষ্ঠিত ও সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ, সদস্য ও তাঁদের পরিবারকে নিয়ে এক আনন্দঘন পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
গত ২৪ জুলাই (শুক্রবার) মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার নিমতলীতে অবস্থিত গ্রীন মডার্ন পার্কে দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সিনিয়র সহ-সভাপতি এবং এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যানের উপদেষ্টা চিত্রনায়ক ডি এ তায়েব। প্রধান উপদেষ্টা ছিলেন অতিথি গ্রুপ লিমিটেডের পরিচালক লায়ন মো. নূরনবী মৃধা। প্রধান পৃষ্ঠপোষক সিআইপি, বিশিষ্ট ব্যবসায়ী ও শিল্পপতি আহম্মেদ আল জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রযোজক, গবেষক, লেখক, নির্মাতা এবং এসজি প্রোডাকশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাহবুবা শাহরীন ও ডি এ তায়েবের কন্যা দেওয়ানজী তুশমি তায়েব টুনটুনি।
এছাড়াও চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিত্রনায়ক ডি এ তায়েবের সকল সংগঠনের উপদেষ্টা ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক মো. মনসুর হোসেন মানিক ও পরিচালনা করেন সুপারস্টার ডি এ তায়ের অফিসিয়াল ফ্যান ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাইদ হোসেন অপু চৌধুরী।
দিনব্যাপী আয়োজনে শিশু ও নারীদের জন্য বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, মধ্যাহ্নভোজ, আলোচনা সভা, সংবর্ধনা অনুষ্ঠান এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সংগঠনের সদস্য ও তাঁদের পরিবারের সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি উৎসবমুখর ও পারিবারিক আবহে সম্পন্ন হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চিত্রনায়ক ডি এ তায়েব বলেন, “এই সম্মান শুধু আমার একার নয়; এটি আমার সঙ্গে পথচলা সকল সহকর্মী, শুভানুধ্যায়ী এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের ভালোবাসার প্রতিফলন। শিল্পী সমাজের মর্যাদা রক্ষা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং মানবিক ও সামাজিক কর্মকাণ্ডকে আরও বেগবান করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাব। পরিবারকে সঙ্গে নিয়ে এমন মিলনমেলা পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় করে এবং আগামী দিনের পথচলায় আমাদের অনুপ্রেরণা জোগায়।
অনুষ্ঠানে ডি এ তায়েবের কয়েকটি সংগঠনের প্রায় ৪” শতাধিক সদস্য ও তাদের পরিবাররা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনের সমাপ্তি ঘটে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital