পূবালী ব্যাংক নারায়ণপুর বাজার উপশাখায় "ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক" মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপ-মহাব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম।
চাঁদপুরের মতলব দক্ষিণে পূবালী ব্যাংক পিএলসি নারায়ণপুর বাজার উপশাখায় ডিজিটাল ব্যাংকিং সেবা প্রদানে “ক্যাশলেস বাংলাদেশ বিষয়ক” মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ আগস্ট) সকাল ১১টায় পূবালী ব্যাংক নারায়ণপুর বাজার উপশাখার আয়োজনে ব্যাংকের গ্রাহকদের নিয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় ব্যাংকের গ্রাহকদের বিভিন্ন সেবা প্রদান ও মানোন্নয়ন নিয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপ-মহাব্যবস্থাপক ও কুমিল্লা অঞ্চল প্রধান মো. মাইনুল ইসলাম।
ব্যাংকের নারায়ণপুর বাজার উপশাখার ব্যবস্থাপক মাইনুদ্দীন পাটওয়ারীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পূবালী ব্যাংক পিএলসি নায়েরগাঁও বাজার শাখার ব্যবস্থাপক আজিজুল হক, ইউপি সদস্য আবদুল মতিন প্রধান, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ইসলাম, হারুন অর রশিদ, মোস্তফা পাটোয়ারী প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, পূবালী ব্যাংক নায়েরগাঁও বাজার শাখার ডেপুটি জুনিয়র অফিসার মো. খোরশেদ আলম। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন, ব্যাংকের ডেপুটি জুনিয়র অফিসার বিল্লাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, পূবালী ব্যাংক নারায়ণপুর বাজার উপশাখার অফিসার ইসহাক মিয়া, জুনিয়র অফিসার মো. সুমন প্রধান, ডেপুটি জুনিয়র অফিসার সোহাগ বিশ্বাসসহ ব্যাংকের গ্রাহক, নারায়ণপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ও সুধীজন।
পরে ব্যাংকের ডিজিটাল লেনদেনের জন্য কিউআর কোড ও ক্যাশলেস বুথ ফিতা কেটে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ক্যাশলেস লেনদেনের জন্য গ্রাহকদের উদ্বুদ্ধকরণে একটি র্যালী বের করা হয়। র্যালীটি নারায়ণপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংকের সামনে গিয়ে শেষ হয়।