বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মানবকন্ঠের মতলব উত্তর প্রতিনিধি হলেন ইঞ্জি. মাহফুজুর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১২ পিএম
মানবকন্ঠের মতলব উত্তর প্রতিনিধি হলেন ইঞ্জি. মাহফুজুর রহমান

দেশের জনপ্রিয় শীর্ষ সংবাদপত্র দৈনিক মানবকন্ঠে মতলব উত্তর উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন স্থানীয় অনলাইন পোর্টাল মতলব টুডে ডটকমের সম্পাদক ইঞ্জি. মাহফুজুর রহমান।

শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর খিলক্ষেতস্থ প্রধান কার্যালয়ে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধিদের লিখিত ও মৌখিত ইন্টারর্ভিউ হয়। পরে পত্রিকার সিইও সৌরভ হাসান কর্তৃক স্বাক্ষরিত নিয়োগপত্র তার হাতে তুলে দেন পত্রিকাটির সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম। এসময় পত্রিকার মফস্বল ইনচার্জ মোশারফ হোসেনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইঞ্জি. মাহফুজুর রহমান এর পূর্বে দৈনিক ভোরের দর্পণ, সময়ের কন্ঠস্বর ডটকমের জেলা প্রতিনিধি ও দৈনিক এদিন পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০১৭ সাল থেকে বিডি কারেন্ট নিউজ টুয়েন্টিফোরের প্রতিনিধি হিসেবে সাংবাদিকতা পেশা শুরু করেন। বর্তমানে তিনি মতলব উত্তর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক ও উপজেলা অনলাইন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন। তিনি চাঁদপুর সরকারি টেকনিক্যাল কলেজ থেকে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ও রাজধানীর বেসরকারী একটি বিশ্ববিদ্যালয় থেকে একই ডিপার্টমেন্টে স্নাতক সম্পন্ন করেন।

পাঠকপ্রিয় এই গণমাধ্যমে নিয়োগ পেয়ে ইঞ্জি. মাহফুজুর রহমান বলেন, দৈনিক মানবকন্ঠে নিয়োগ পেয়ে আমি খুব আনন্দিত। আমি সততার সাথে আমার দায়িত্ব পালনে সচেষ্ট থাকবো। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে আমি মানুষের সমস্যা-সম্ভাবনা, তাদের দু:খ দুর্দশার চিত্র, দেশের উন্নয়ন কর্মকান্ড, সামাজিক বিভিন্ন উদ্যোগ সহ বিভিন্ন বিষয়াদি গণমাধ্যমে তুলে ধরবো। এই যাত্রায় সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

Model Hospital

শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ এম
শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

চাঁদপুরের হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর, শুক্রবার সকাল ৯ টা থেকে ক্যাম্প শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ সার্জন ডা. নুরে আলম মজুমদার।

এইচ জি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হাজীগঞ্জ-কচুয়া সড়ক, হাজীগঞ্জ, চাঁদপুরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ল্যাপারোস্কপিক সার্জারি সংক্রান্ত যে কোনো সমস্যায় আক্রান্ত রোগীরা এ ফ্রি চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করতে পারবেন।

রোগীদের সিরিয়ালের জন্য আগাম যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যোগাযোগ: ০১৩৩০৮৩০৮৬০।

Model Hospital

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কিডনি ডায়ালাইসিস করা হয়।