বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চকলেটের প্রলোভনে দোকানের শাটার বন্ধ করে শি’শু’কে যৌ’ন নির্যাতন, বৃদ্ধ আটক

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৩ পিএম
চকলেটের প্রলোভনে দোকানের শাটার বন্ধ করে শি’শু’কে যৌ’ন নির্যাতন, বৃদ্ধ আটক
চকলেটের ছোট্ট একটি লোভ। সেই সরল বিশ্বাসই যেন কাল হয়ে দাঁড়াল নয় বছর বয়সী এক শিশুর জন্য। খেলার সময় চকলেট খাওয়ানোর কথা বলে শিশুটিকে মুদি দোকানের ভেতরে ডেকে নেওয়ার পর যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ৭১ বছর বয়সী এক দোকানির বিরুদ্ধে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের চরকুমিরা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবুকে (৭১) আটক করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি অভিযুক্তের দোকানের সামনে খেলছিল। এ সময় চকলেট দেওয়ার কথা বলে তাকে দোকানের ভেতরে ডেকে নেওয়া হয়। পরে দোকানের শাটার বন্ধ করে শিশুটির ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ ওঠে।
বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেরে অভিযুক্তকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে সোপর্দ করা হয়। শিশুটির পরিবারের অভিযোগ, এমন ঘটনায় তাদের পরিবারে নেমে এসেছে গভীর উদ্বেগ ও কষ্ট।
ঘটনার পর শিশুটির নানা বাদী হয়ে বুধবার রাতে ফরিদগঞ্জ থানায় মামলা করেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্লাহ বলেন, শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে হাবিবুর রহমান পাটওয়ারী ওরফে হাবুকে স্থানীয় লোকজনের সহযোগিতায় আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাঁকে আদালতে পাঠানো হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষার জন্য চাঁদপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ এম
শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

চাঁদপুরের হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর, শুক্রবার সকাল ৯ টা থেকে ক্যাম্প শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ সার্জন ডা. নুরে আলম মজুমদার।

এইচ জি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হাজীগঞ্জ-কচুয়া সড়ক, হাজীগঞ্জ, চাঁদপুরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ল্যাপারোস্কপিক সার্জারি সংক্রান্ত যে কোনো সমস্যায় আক্রান্ত রোগীরা এ ফ্রি চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করতে পারবেন।

রোগীদের সিরিয়ালের জন্য আগাম যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যোগাযোগ: ০১৩৩০৮৩০৮৬০।

Model Hospital

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কিডনি ডায়ালাইসিস করা হয়।