বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিন উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সমন্বয় সভা

মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছানোর জন্য সরকার কাজ করছে : রাশেদা বেগম হীরা এমপি

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌছানোর জন্য সরকার কাজ করছে : রাশেদা বেগম হীরা এমপি

মতলব দক্ষিন উপজেলা হাসপাতাল পরিদশন করেন এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতিসন্তান বিএনপির মনোনীত মহিলা আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা।

মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
১৬সেপ্টেম্বর (বুধবার) সকাল ১১টায় মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভা কক্ষে অনুষ্ঠিত সভায়  সভাপতিত্ব করেন ও বক্তব্য রাখেন চাঁদপুরের কৃতিসন্তান বিএনপির মনোনীত মহিলা আসনের সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা।
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য রাশেদা বেগম হীরা বলেন, বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে গুরুত্ব দিচ্ছে৷ স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌছানোর জন্য বর্তমান সরকার কাজ করছে। মানুষ যেন কোন হয়রানি ছাড়া তাদের সেবা পায় তা নিশ্চিত করবেন। আমাদের সরকার সবসময় জনগণকে নিয়ে ভাবে। আপনাদের এ হাসপাতালে জনবল সংকট রয়েছে। জনবলের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে জানাবো।
তিনি বলেন, এ দেশের মানুষ বিএনপিকে বিশ্বাস করে, ভালোবাসে বলে বিএনপি সরকার ক্ষমতায় এসেছে। মাননীয় প্রধানমন্ত্রী বিদ্যুত বিভাগকে ঢেলে সাজানোর জন্য কাজ করছে৷ আপনাদের হাসপাতালের বিভিন্ন চিকিৎসা সামগ্রীর বিষয়ে স্বাস্থ্য বিভাগের সাথে কথা বলব।
এমপি বলেন, যে মানুষগুলো আমাকে-আপনাকে নেতা বানালো, তাদের যেন আমরা সম্মান করি। আমার সকলে দায়িত্ববোধ থেকে কাজ করলে, দেশ উন্নত হবে। আমাদের স্বাস্থ্যখাতকে ঠিক করতে কাজ করা হচ্ছে। স্বাস্থ্যখাত ধ্বংস করেছে প্যাসিস্ট সরকার। সবাই মিলে করব কাজ, গড়ব মোদের বাংলাদেশ” স্লোগানটি আমাদের ধারন করতে হবে। আমার একটা ছোট তহবিল থেকে এ হাসপাতালের আয়াদের সহায়তা করবো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: গোলাম রায়হানের পরিচালনায় সভায় অংশগ্রহন করেন ও বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কে.এম. ইশমামের পক্ষে মতলব দক্ষিন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মুমতাহিনা পৃথুলা, মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ মো: হাফিজুর রহমান মানিক, মতলব (দ:) উপজেলা সমাজসেবা কর্মকর্তা টিটু চন্দ্র ধর, মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: রাজীব কিশোর বণিক, মতলব দক্ষিন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রতিনিধি ইঞ্জিনিয়ার মাবরুর ইসলাম, সমাজসেবক মো: এনামুল হক বাদল, ৬নং উপাদী উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মো: সহিদ উল্ল্যাহ প্রধান, এনজিও প্রতিনিধি (ব্রাক) সোহান খান, মতলব দক্ষিন প্রেস ক্লাবের সভাপতি মো: আমির খসরু, কমিটির সদস্য মো: শোয়েব সরকার, মো: সফিকুল ইসলাম সাগর, মো: জাকির হোসেন প্রধান, রাজনৈতিক ব্যক্তিত্ব মো: শোয়েব আহম্মেদ, বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এর সভাপতি মো: মোজাম্মেল হক খোকন, স্বাস্থ্য কমপ্লেক্স এর নাসিং সুপার ভাইজার নমিতা রানী সরকারসহ অন্যান্যরা৷
সভা শেষে মতলব দক্ষিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন ও রোগীদের খোঁজখবর নেন সংসদ সদস্য আলহাজ্ব রাশেদা বেগম হীরা।
পরে তিনি মতলব দক্ষিন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন। এ সময় মতলব দক্ষিন উপজেলা নির্বাহী অফিসার কে এম ইশমাম সহ বিএনপি নেতাকর্মীবৃন্দগণ উপস্থিত ছিলেন।

শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ এম
শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

চাঁদপুরের হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর, শুক্রবার সকাল ৯ টা থেকে ক্যাম্প শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ সার্জন ডা. নুরে আলম মজুমদার।

এইচ জি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হাজীগঞ্জ-কচুয়া সড়ক, হাজীগঞ্জ, চাঁদপুরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ল্যাপারোস্কপিক সার্জারি সংক্রান্ত যে কোনো সমস্যায় আক্রান্ত রোগীরা এ ফ্রি চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করতে পারবেন।

রোগীদের সিরিয়ালের জন্য আগাম যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যোগাযোগ: ০১৩৩০৮৩০৮৬০।

Model Hospital

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কিডনি ডায়ালাইসিস করা হয়।