বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব আব্দুল মান্নান বন্দুকশীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৯:০০ পিএম
বীর মুক্তিযোদ্ধ আলহাজ্ব আব্দুল মান্নান বন্দুকশীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়নের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মান্নান বন্দুকশী গত ২২ সেপ্টেম্বর বিকাল ৪.৩০ ঘটিকায় তার নিজ বাস ভবনে মৃত্যুবরণ করেন।

২৩ সেপ্টেম্বর সকাল ৯ টায় তরপুরচন্ডী তেঁতুলতলা জামে মসজিদ মাঠে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান ও জানাজার নামাজ শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজার নামাজ পড়ান বিশিষ্ট আলেমে দ্বীন গাছতলার পীরসাহেব হযরত মওলানা খাজা মো. ওয়ালি উল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী অফিসার ও তার সঙ্গীয় ফোর্স।

আরো উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর আমির বিল্লাল হোসেন মিয়াজী, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এড. মেহেদী হাসান জসিম, চাঁদপুর শহর আমির এড. শাহজাহান খান, চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. জহিরুল ইসলাম, আল-আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর রুহুল আমিন।

Model Hospital

এছাড়া বহু সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, ব্যবসায়ী, রাজনীতিবিদ, পেশাজীবী, এলাকাবাসীসহ সর্বস্তরের শত শত ধর্মপ্রাণ মুসল্লিগণ উপস্থিত ছিলেন। তিনি মৃত্যু কালে ৫ ছেলে, ২ মেয়ে, স্ত্রী ও বহু শুভাকাঙ্ক্ষী রেখে যান।

মরহুমের ছেলে তরপুরচন্ডী ইউনিয়নের চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ আলমগীর বন্দুকশী সকলের কাছে মরহুমের জন্য দোয়া কামনা করেন।

শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৫ এম
শুক্রবার হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প

চাঁদপুরের হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২ অক্টোবর, শুক্রবার সকাল ৯ টা থেকে ক্যাম্প শুরু হবে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন সহকারী অধ্যাপক ও বিশেষজ্ঞ সার্জন ডা. নুরে আলম মজুমদার।

এইচ জি হেলথ কেয়ার হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, হাজীগঞ্জ-কচুয়া সড়ক, হাজীগঞ্জ, চাঁদপুরে এই ক্যাম্প অনুষ্ঠিত হবে।

ল্যাপারোস্কপিক সার্জারি সংক্রান্ত যে কোনো সমস্যায় আক্রান্ত রোগীরা এ ফ্রি চিকিৎসা সেবার সুযোগ গ্রহণ করতে পারবেন।

রোগীদের সিরিয়ালের জন্য আগাম যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। যোগাযোগ: ০১৩৩০৮৩০৮৬০।

Model Hospital

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সেখানে অভিজ্ঞ টেকনিশিয়ান দ্বারা কিডনি ডায়ালাইসিস করা হয়।