শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পারিবারিক কলহে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুর

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৮ পিএম
ফরিদগঞ্জে পারিবারিক কলহে প্রবাসী ভাইয়ের বসতঘর ভাঙচুর

ফরিদগঞ্জে পারিবারিক কলহের ভাই ঘরের ভাংচুরের অভিযোগ।

চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক বিরোধের জের ধরে সৌদিফেরত এক যুবকের বিরুদ্ধে নিজের আপন প্রবাসী ভাইয়ের বসতঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কুড়াল দিয়ে ব্যাপক ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের আইটপাড়া বেপারী বাড়ীতে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, আইটপাড়া বেপারী বাড়ীর প্রবাসী মাসুদ হোসেনের সঙ্গে তাঁর মেজ ভাই দেশে ফিরে আসা প্রবাসী মাহবুব আলমের দীর্ঘদিন ধরে কলহ চলছিল। বৃহস্পতিবার রাতে পরিবারের সবাই যখন ঘুমিয়েছিলেন, তখন মাহবুব কুড়াল হাতে নিয়ে বড় ভাই মাসুদের ফ্ল্যাটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং জানালার থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করতে থাকেন। ভাঙচুরের বিকট শব্দ শুনে মা-বাবা ও আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে থামানোর চেষ্টা করলেও ব্যর্থ হন।
অভিযুক্ত মাহবুবের বাবা আব্দুর রহিম জানান, আমার তিন ছেলের মধ্যে দুজন বিদেশে থাকে। মেজ ছেলে মাহবুবও দীর্ঘদিন বিদেশে ছিল। মানসিক অসুস্থতা ও ভাইদের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে সে একেবারেই দেশে চলে এসেছে। রাতে ঘুমন্ত অবস্থায় সে কুড়াল দিয়ে বড় ছেলের ফ্ল্যাটের তালা ভেঙে থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করে। ঘটনা থামানোর চেষ্টা করতে গিয়ে স্থানীয় লোকজনের ছোঁড়া ইটের আঘাতে সে কিছুটা আহত হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মাহবুব আলম বলেন, আমি প্রায় ১৫ বছর বিদেশে কষ্ট করে উপার্জন করে সব টাকা পরিবারকে দিয়েছি। ভাইদেরও বিদেশে নিয়েছি। কিন্তু তারা বিদেশের দোকান দখল করে আমাকে নিঃস্ব করে মানসিকভাবে বিপর্যস্ত বানিয়ে দেশে পাঠিয়ে দিয়েছে। এমনকি তিন দিন আগে বড় ভাই তাঁর ভাড়াটে লোক দিয়ে সাহার বাজারে আমাকে বেধড়ক মারধর করিয়েছে। রাগে ও ক্ষোভে আমি ঘরে ভাঙচুর চালিয়েছি।
এদিকে প্রবাসী মাসুদ হোসেন মুঠোফোনে তাঁর ভাইয়ের অভিযোগ অস্বীকার করে বলেন, মাহবুব আমার কাছে কোনো টাকা পায় না এবং তাকে মারধরের অভিযোগও পুরোপুরি মিথ্যা। কোনো কারণ ছাড়াই সে আমার ঘরের তালা ভেঙে থাই গ্লাস, ফার্নিচার ভাঙচুর ও মালামাল তছনছ করেছে। আমার স্ত্রী-সন্তান বর্তমানে আতঙ্কে রয়েছে। আমি প্রশাসনের কাছে এ ঘটনার সুষ্ঠু বিচার ও নিরাপত্তা দাবি করছি।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার এ.এস.আই বেলায়েত হোসেন জানান, জাতীয় জরুরী সেবা ৯৯৯-এ সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। মাসুদ এর স্ত্রীকে বলেছি থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য।  এখন পর্যন্ত কেহই কোন অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ এম
পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে পিপিএম পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

চাঁদপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাবীর হুসনাইন সানীবকে এ পদকের জন্য মনোনীত করা হয়।

পিপিএম পদক পাওয়ায় চাঁদপুর জেলা পুলিশ তাঁকে অভিনন্দন জানিয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর এ অর্জন চাঁদপুর জেলা পুলিশের জন্য গৌরব ও সম্মানের। তাঁর পেশাগত নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতা অন্য পুলিশ সদস্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

Model Hospital

জেলা পুলিশ তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে।