শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২১ পিএম
ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

ফরিদগঞ্জে আওয়ামী লীগের নৈরাজ্য ও চক্রান্তের প্রতিবাদে পৌর স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ।

আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর কথিত সন্ত্রাসী তৎপরতা ও নৈরাজ্য সৃষ্টির চক্রান্তের প্রতিবাদে চাঁদপুরের ফরিদগঞ্জে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরস্থ থানার মোড় এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের প্রধান প্রধান গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব বাজার মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত এ বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপি নেতা মশিউর রহমান রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সবুর হোসেন রুবেল, যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, শামীম গাজী এবং সদস্য কাউছার হোসেনসহ স্থানীয় অন্যান্যের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির হাজার হাজার নেতাকর্মী হত্যা, গুম, মামলা, জেল-জুলুম ও অনবরত রাজনৈতিক হয়রানির শিকার হয়েছেন। ছাত্র-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের পতন ঘটে এবং দেশে গণতান্ত্রিক পরিবেশের নতুন সূর্য উদিত হয়। কিন্তু পতিত স্বৈরাচারী গোষ্ঠী আবারও পেছনের দরজা দিয়ে দেশজুড়ে নৈরাজ্য, সহিংসতা ও অস্থিতিশীলতা সৃষ্টির চক্রান্ত করছে, যা আর কোনোভাবেই বরদাশত করা হবে না।
বিএনপি ও স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে আরও বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামে রাজপথে অসংখ্য নেতাকর্মী রক্ত দিয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এবং কারানির্যাতন ভোগ করেছেন। রক্তস্নাত এই পরিবর্তনের পর দেশের মানুষ এখন শান্তি, নিরাপত্তা ও স্বস্তির জীবন চায়। কোনো মহল যদি অতীতের মতো সন্ত্রাস ও নাশকতার মাধ্যমে দেশের অর্জিত গণতন্ত্র নস্যাৎ করতে চায়, তবে সাধারণ ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে রাজপথেই তাদের কড়া রাজনৈতিক জবাব দেওয়া হবে।

পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৫ এম
পেশাদারিত্ব ও সাহসিকতার স্বীকৃতি, পিপিএম পদক পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন

পেশাদারিত্ব, কর্মদক্ষতা, সততা, সাহসিকতা, অপরাধ নিয়ন্ত্রণ, জনসেবা ও উদ্ভাবনীমূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেয়েছেন চাঁদপুরের মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জাবীর হুসনাইন সানীব।

আজ শনিবার (২৬ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে পিপিএম পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

চাঁদপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে জাবীর হুসনাইন সানীবকে এ পদকের জন্য মনোনীত করা হয়।

পিপিএম পদক পাওয়ায় চাঁদপুর জেলা পুলিশ তাঁকে অভিনন্দন জানিয়েছে। জেলা পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁর এ অর্জন চাঁদপুর জেলা পুলিশের জন্য গৌরব ও সম্মানের। তাঁর পেশাগত নিষ্ঠা, দক্ষতা ও দায়িত্বশীলতা অন্য পুলিশ সদস্যদের জন্যও অনুপ্রেরণা হয়ে থাকবে।

Model Hospital

জেলা পুলিশ তাঁর উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছে।