সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

মনোহরপুর গ্রামবাসীর চলাচলের কালভার্ট ব্রিজটি এখন মৃত্যুফাঁদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১১:১২ এম
মনোহরপুর গ্রামবাসীর চলাচলের কালভার্ট ব্রিজটি এখন মৃত্যুফাঁদ

কচুয়ার মনোহরপুর গ্রামের কালভার্ট ব্রিজটি ভেঙ্গে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

চাঁদপুরের কচুয়া উপজেলার কচুয়া-কালিয়াপাড়া মেইন সড়ক থেকে মনোহরপুর উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে বেপারি বাড়ি সংলগ্ন কালভার্ট ব্রিজটি প্রায় অংশ ভেঙ্গে যাওয়ায় মানুষের মৃত্যুফাঁদ পরিণতি হয়েছে। ব্রিজটি ব্যবহারের অনুপযোগী হয়ে পড়ায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।
উপজেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ রাব্বির সাথে কথা বলে জানা যায়, মনোহরপুর উচ্চ বিদ্যালয় থেকে প্রায় ৫০ মিটার পিছনে বেপারি বাড়ির সামনে অবস্থিত ব্রিজটি দিয়ে প্রতিদিন শিক্ষার্থী, পথচারী, যানবাহনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ চলাচল করেন। গুরুত্বপূর্ণ এই সড়কের ব্রিজটির বর্তমান অবস্থা নিয়ে এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
বিশেষ করে ব্রিজটি দিয়ে প্রতিদিন পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীরা যাতায়াত করে। ঝুঁকিপূর্ণ ব্রিজ পার হয়ে সন্তানদের বিদ্যালয়ে যাতায়াত করতে হচ্ছে—এতে অভিভাবকদের মধ্যেও আতঙ্ক বিরাজ করছে। যেকোনো সময় ব্রিজে দুর্ঘটনা ঘটে শিক্ষার্থীসহ সাধারণ মানুষের হতাহতের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা তাদের।
স্থানীয় বাসিন্দারা জানান, ব্রিজটি শুধু শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নয়, এলাকার সাধারণ মানুষ ও যানবাহন চলাচলের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিজটির দ্রুত সংস্কার বা নতুন করে নির্মাণ করা না হলে ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় এলাকাবাসী ব্রিজটির বর্তমান পরিস্থিতি বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পাশাপাশি শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের দৃষ্টি আকর্ষণ করেছেন।
তাদের দাবি, দ্রুত ব্রিজটি সংস্কার বা পুনর্নির্মাণ করা হলে পাঁচটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, অভিভাবক, পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ ও ঝুঁকি অনেকটাই কমবে।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।