সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৭:২১ পিএম
কোয়া কোর্ট মডেল স.প্রা বিদ্যালয়ে নবগঠিত ব্যবস্থাপনা কমিটির পরিচিতি সভা ও মা সমাবেশ

প্রধান অতিথিকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন নবগঠিত ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দরা।

চাঁদপুরের কচুয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে নবগঠিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্যগণের সাথে পরিচিতি, মতবিনিময় সভা এবং মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয়ের হলরুমে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি তপেশ পোদ্দারের সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শাহীনা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোয়া কোর্ট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়টি আমাদের কচুয়ার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। আজ নবগঠিত ব্যবস্থাপনা কমিটি এবং মা সমাবেশ আয়োজনের মাধ্যমে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের মধ্যে যে সেতুবন্ধন তৈরি হলো, তা বিদ্যালয়ের অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।

তিনি আরও বলেন, একটি শিশুর প্রাথমিক শিক্ষাই তার ভবিষ্যৎ জীবনের বুনিয়াদ গড়ে দেয়। তাই আমাদের শিশুদের শুধু পুঁথিগত বিদ্যায় সীমাবদ্ধ রাখলে চলবে না; তাদের নৈতিক শিক্ষা, শৃঙ্খলা এবং মানবিক গুণসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। বিদ্যালয়ে পড়ালেখার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এবং শিক্ষার মান বৃদ্ধিতে উপজেলা শিক্ষা অফিস সবসময় আপনাদের পাশে রয়েছে। আমি আশা করি, নবগঠিত কমিটির সুযোগ্য সভাপতি, সদস্যবৃন্দ এবং মায়েরা নিয়মিত যোগাযোগের মাধ্যমে বিদ্যালয়ের যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় একসঙ্গে কাজ করবেন।

Model Hospital

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অত্র বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক কৃতি শিক্ষার্থী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী ও নবনির্বাচিত পরিচালনা পর্ষদের সহ-সভাপতি মোঃ শাহ ইমরান খান এবং বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী রাসেল খলিল।

সভায় বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, বিদ্যালয় পরিচালনায় শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার্থীদের জন্য অনুকূল শিক্ষার পরিবেশ তৈরি এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এসময় বিশিষ্ট সমাজসেবক আলমগীর হোসেন, ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি নুরুল ইসলাম, সমাজসেবক ও যুবদল নেতা ইউসুফ হোসেন, সমাজসেবক ও শিক্ষানুরাগী মিলন দেওয়ানসহ নবগঠিত কমিটির সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক অভিভাবক উপস্থিত ছিলেন।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।