শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে একই পরিবারের ৮ জন সহ নিহত ১০

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৩:২৪ পিএম
কক্সবাজারে রিসোর্টে ভয়াবহ আগুনে একই পরিবারের ৮ জন সহ নিহত ১০

কক্সবাজারের ইনানীর পাটোয়ারটেক এলাকার টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একই পরিবারের আটজন রয়েছেন। এ ঘটনায় আহত আরও সাতজন হাসপাতালে চিকিৎসাধীন।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে রিসোর্টের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।

টুপটুপ রিসোর্টের ইনচার্জ মো. সুমন জানান, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার পরপরই তা নেভানোর চেষ্টা করা হয়। তবে এরই মধ্যে রিসোর্টের এসি ও সিলিন্ডার বিস্ফোরিত হলে আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে।

Model Hospital

স্থানীয়দের ভাষ্য, শনিবার সকাল ৭টার দিকে রিসোর্ট থেকে বিকট শব্দ শোনা যায়। এর কিছুক্ষণের মধ্যেই আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কাঠের তৈরি টুপটুপ রেস্টো অ্যান্ড রিসোর্টে মোট নয়টি কক্ষ ছিল।

এদিকে, অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

ফেনীর সড়কে তার পেচিয়ে চাঁদপুর সওজের কর্মচারী নিহত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৮:০৮ পিএম
ফেনীর সড়কে তার পেচিয়ে চাঁদপুর সওজের কর্মচারী নিহত

চট্টগ্রাম থেকে আসার পথে ফেনীতে সড়কে তার পেচিয়ে চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগ (সওজ) এর মাষ্টার রুলের কর্মচারী সাখাওয়াত হোসেন রনি (৩৮) নিহত হওয়ার খবর পাওয়া যায় । ১৭ অক্টোবর শনিবার সকালে তিনি চিটাগং থেকে মোটরসাইকেল যোগে চাঁদপুরের উদ্দেশ্য রওনা দিলে এ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।

চাঁদপুরের হাজীগঞ্জ সওজ সার্কেল অফিসের মাস্টার রুলের কর্মকচারী ও হাজীগঞ্জ রোটারেক্ট ক্লাবের সাবেক প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন রনির গ্রামের বাড়ী সদর উপজেলার মনিহার গ্রামে। তাঁর অকালমৃত্যুর খবরে পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব ও সহকর্মীদের মাঝে শোকের মাতম দেখা যায়।

জানা যায়, এইচ এম রনি গতকাল মোটরসাইকেল যোগে চট্টগ্রামে বেড়াতে যান। সেখান থেকে ফেরার পথে ফেনী এলাকায় তাঁর মোটরসাইকেলের সঙ্গে তার দুর্ঘটনায় গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে।

চাঁদপুর সড়ক ও জনপদ বিভাগের এসও আবু হানিফ জানান, গত শুক্রবার ব্যক্তিগত কাজে রনি চিটাগং গিয়েছিল। আজ শনিবার সকালে আমি ফোন করে অফিস খোলার কথা জানতে চাইলে সে বলেছে আমি চিটাগং থেকে রওনা দিয়েছি। কিন্তু এর পরই জানতে পারি ফেনীতে সড়কের উপর তার পেচিয়ে দুর্ঘটনায় মারাত্মক ভাবে যখমপ্রাপ্ত হয়। উন্নত চিকিৎসার জন্য চিটাগং নেওয়ার পথে তার মৃত্যু হয়েছে। সে আমাদের অফিসে বিশ্বস্ততার সহিত মাষ্টার রুলে গত এক যুগ ধরে সততার সহিত কাজ করে আসছে। তার এ মর্মান্তিক মৃত্যুতে আমরা সবাই ব্যাথিত।

Model Hospital

এদিকে নিহত সাখাওয়াত হোসেন রনির মরদেহ চাঁদপুরের উদ্দেশ্যে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল তাকে পারিবারিক কবরের স্থানে সমাধিত করা হবে বলে জানা যায়।