বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ক্লিন চাঁদপুরের চিত্রাংকন প্রতিযোগিতা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১১:১১ পিএম
বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ক্লিন চাঁদপুরের চিত্রাংকন প্রতিযোগিতা
আমাদের শহর সুন্দর রাখার দায়িত্ব আমাদেরই,যেখানে অপরিষ্কার সেখানেই ক্লিন চাঁদপুর, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে ক্লিন চাঁদপুরের আয়োজনে চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন,জেলা প্রশাসক আহমদ জিয়াউর রহমান।
তিনি বলেন, দৃষ্টিশক্তি আমাদের অমূল্য সম্পদ। চোখের যত্ন নেওয়া, নিয়মিত চক্ষু পরীক্ষা করা এবং দৃষ্টিজনিত সমস্যা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। শিশুদের চোখের সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে। চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি দৃষ্টি সুরক্ষার বিষয়ে জনসচেতনতা বাড়বে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা ও চাঁদপুর পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জেলা যুবদলের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন খান আকাশের সার্বিক স্থাপনা এই আয়োজনটি করা হয়।
ক খ গ তিন গ্রুপে প্রায় ২০০ প্রতিযোগী এই আয়োজনে অংশ গ্রহণ করেন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার ও সদর সার্কেল খায়রুল কবির,এই আয়োজনের সার্বিক তত্ত্বাবনায় ছিলেন,ড্যাফোডিল স্কুলের শিক্ষিকা ফারজানা কামাল দীপা, উদযাপন কমিটির আহবায়ক সাংবাদিক কামরুল ইসলামসহ ক্লিন চাঁদপুরের সকল সদস্যগন।
এ সময় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেওয়া হয়।

হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১২:১১ এম
হাজীগঞ্জে থ্যালাসেমিয়া রোগীর পাশে এসিল্যান্ড ওমর সানি আখন

মানবতা মানে শুধু সহমর্মিতার কথা বলা নয়, বরং বিপদের মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানো। একজন মানুষের একটু ভালোবাসা, সামান্য সহযোগিতা কিংবা এক ব্যাগ রক্তও হয়ে উঠতে পারে অন্য একজনের বেঁচে থাকার আশার আলো। সেই মানবিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ওমর সানি আখন।

একজন এ পজিটিভ (A+) রক্তের প্রয়োজন থাকা থ্যালাসেমিয়া রোগীর পাশে দাঁড়িয়ে রক্তদান করেছেন তিনি। তাঁর এই উদ্যোগ আবারও মনে করিয়ে দিয়েছে, মানুষের পরিচয়ের ঊর্ধ্বে রয়েছে মানবতা, আর দায়িত্বের পাশাপাশি মানুষের প্রতি ভালোবাসাও একজন মানুষকে মহৎ করে তোলে।

থ্যালাসেমিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তজনিত রোগ। এ রোগে আক্রান্ত অনেক রোগীকেই নিয়মিত রক্ত গ্রহণ করতে হয়। ফলে তাঁদের জন্য প্রয়োজনীয় সময়ে নিরাপদ রক্তের ব্যবস্থা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন একজন রোগীর প্রয়োজনে এগিয়ে এসে রক্তদান করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ওমর সানি আখন।

একজন সরকারি কর্মকর্তা হিসেবে দাপ্তরিক দায়িত্ব পালনের পাশাপাশি মানুষের প্রয়োজনে তাঁর এই সহযোগিতা প্রশংসনীয়। তাঁর এ উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উৎসাহিত করবে বলে আশা করা যায়।

Model Hospital

রক্তদান শুধু একজন রোগীকে সহযোগিতা করা নয়; কখনো কখনো এটি একটি পরিবারের মুখে স্বস্তির হাসি ফিরিয়ে আনে, প্রিয়জনকে ঘিরে নতুন করে আশার আলো জ্বালায়।

মানবিকতার এই গল্প ছড়িয়ে পড়ুক সবার মাঝে। সমাজের সামর্থ্যবান ও সচেতন মানুষ এগিয়ে এলে রক্তের অভাবে কোনো রোগীকে যেন অসহায় হয়ে পড়তে না হয়।