শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ পৌর সচিবের ইন্তেকাল

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৫ এপ্রিল, ২০২২, ৪:১২ পিএম
ফরিদগঞ্জ পৌর সচিবের ইন্তেকাল

এস এম ইকবাল : চাঁদপুরের ফরিদগঞ্জ পৌরসভার সচিব ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার সভাপতি এ-কে-এম খোরশেদ আলম আর নেই। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

৫ এপ্রিল মঙ্গলবার রাত ১টা ৩০মিনিটের সময় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। তিনি গত প্রায় একমাস ধরে ল্যাব এইড চিকিৎসাধীন ছিলেন। তিনি দীর্ঘদিন লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন।

ফরিদগঞ্জ পৌরসভার সচিব এ কে এম খোরশেদ আলম চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের নানুপুর এলাকার মিয়াজী বাড়ির মৃত আব্দুস ছাত্তারের ছেলে।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৫ বছর। তিনি, স্ত্রী ও তিন ছেলে আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বাদ আছর ফরিদগঞ্জ পৌরসভা মাঠে প্রথম জানাজা নামাজ ও বাদ মাগরী উনার নিজ বাড়িতে ২য় জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

Model Hospital

এদিকে ফরিদগঞ্জ পৌরসভার সচিবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফরিদগঞ্জ পৌরসভার মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, ফরিদগঞ্জ প্রেসক্লাব, বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের চাঁদপুর জেলা শাখা ও বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশনের ফরিদগঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ।

পৌরসভা সূত্রে জানা গেছে, এ-কে-এম খোরশেদ আলম ১৯৯৪ সালের ৪ এপ্রিল ফরিদগঞ্জ (১৩ নং) উত্তর ইউনিয়ন পরিষদ সচিব হিসেবে যোগদান করেন। পরবর্তীতে ফরিদগঞ্জ উত্তর ইউনিয়নটি পৌরসভায় উন্নিত হলে পর্যায়কমে পদোন্নতি পেয়ে পৌরসভার সচিব হিসেবে মৃত্যুর পূর্বসময় পর্যন্ত কাজ করে গেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital