সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

মতলব উত্তরে ঈদ-এ-মিলাদুন্নবী (দ) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ৩০ অক্টোবর, ২০২১, ৫:৩২ পিএম
মতলব উত্তরে ঈদ-এ-মিলাদুন্নবী (দ) উপলক্ষে জশনে জুলুস অনুষ্ঠিত
মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআতের উদ্যোগে ৩০ অক্টোবর বিকেলে ছেঙ্গারচর বাজার নুরীয়া ময়দানে পবিত্র ঈদ-এ- মিলাদুন্নবী (দ) উপলক্ষে আলোচনা সভা ও জশনে জুলুস যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মতলব উত্তর উপজেলা ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত এর  সিনিয়র সহ সভাপতি, লবাইকান্দি আল আমিন আলিম মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মাওলানা ওয়ালি উল্লাহ সরকার সাহেব মুফতি শাহ জালাল সিদ্দিকী ও মুফতি শফিকুল ইসলাম দ্বয়ের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাআত এর প্রধান উপদেষ্টা ফরাজিকান্দি ওয়েসীয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুফতি আতাউল করিম মুজাহিদ সাহবে।বদরপুর আদমিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, সহ-সভাপতি আমিয়াপুর দাখিল মাদ্রাসার সুপার মুফতি ফারুক আহমদ,সহ-সভাপতি রাঢ়ীকান্দি দাখিল মাদ্রাসার সুপার মাওলানা ইসমাঈল হোসেন,সাধারন সম্পাদক ও নেদায়ে ইসলাম মহিলা ফাজিল মাদ্রাসার সহকারি অধ্যাপক মুফতি আহমদ উল্লাহ ,সহ সাধারন সম্পাদক মুফতি মোরশেদ আলম সিরাজী,যুগ্ম সম্পাদক মাওঃ আমিনুল ইসলাম সরকার, যুগ্ম সম্পাদক আলহাজ্ব হাফেজ ইকবাল হোসেন,যুগ্ম সম্পাদক শরীফ উল্লাহ দর্জি,সাংগঠনিক সম্পাদক মুফতি শফিকুল ইসলাম,প্রকাশনা সম্পাদক আল্লামা আবদুল বারী আল আজহারী,অর্থ সম্পাদক হাফেজ কামরুল হাসান,হাফেজ   মাওঃ বদিউজ্জামান বাহার,মাওঃ আবদুল মালেক,মাওঃ আবু তালেব,মাওঃ ওয়ালি উল্লাহ আনসারী,মাওলানা আমিনুল ইসলাম,মাওলানা লোকমান বিন আঃ আজিজ,মাও আবদুস সালাম বরকতী, মাওঃ আবদুস সামাদ খান,শায়ের মোবারক হোসেন ওয়েসী, মাওঃ তাজুল ইসলাম, চাঁনমিয়া মেম্বার, নেছার আহমদ,জাকের ফ্রন্টের জেলা সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ।
পরে একটি র‍্যালী ছেংগার চর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নূরীয়া মাদরাসা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
র‍্যালীতে ওলামায়ে কেরাম, শিক্ষক, সাংবাদিক, নবী প্রেমিক শত শত ধর্মপ্রাণ মুসলমান অংশগ্রহণ করেন।
মহান ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী (দ)কে স্বাগত জানিয়ে বক্তারা বলেছেন, নবীর আগমনে কূল কায়েনাত খুশি।কারন নবীর আগমন আমাদের জন্য নেয়ামত।আহলে বায়াত প্রতি যাদের মহব্বত নেই, তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমাদের কে ইমাম হোসাইন (রা) সৈনিক হিসেবে কাজ করতে হবে।ইমাম হোসাইন (রা) সত্য ও ন্যায়ের প্রতীক।

শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:১২ এম
শীতার্তদের পাশে ‘আশা’, চাঁদপুর জেলা প্রশাসনের কাছে ৪৩০ কম্বল হস্তান্তর
চাঁদপুরের শীতার্তদের হাতে তুলে দিতে ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান আশা’র উদ্যোগে জেলা প্রশাসনের কাছে ৪শ’ ৩০ পিস কম্বল হস্তান্তর করা হয়েছে।
১৫ নভেম্বর রোববার এই কম্বল বুজে নেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, আশা’র এই উদ্যোগকে আমি স্বাগত জানাচ্ছি। সমাজের বিত্তবান সবাইকে অসহায়ের পাশে এগিয়ে আসতে হবে। আমরা দ্রুতই কম্বলগুলো প্রকৃত অসহায়দের মাঝে বিতরণ করবো।
জানা যায়, বিশ্বের সর্ববৃহৎ আত্মনির্ভরশীল বেসরকারি ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠান হচ্ছে আশা। যারা নিজস্ব অর্থায়নে সামাজিক ও মানবিক দায়বদ্ধতা থেকে প্রতিবছরের ন্যায় এবারও দরিদ্র সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মাঝে বিতরণের জন্য শীতবস্ত্র এভাবে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করলো।
এ কর্মকান্ড নিয়ে আশা চাঁদপুর ব্রাঞ্চের সিনিয়ির জেলা ব্যবস্থাপক শেখ ফরিদ বলেন, আমরা আশা’র পক্ষ থেকে শুধু ঋণদান কার্যক্রমই নয়, এছাড়াও আরও নানাবিধ সেবামূলক সামাজিক কর্মকান্ড পরিচালনা করে থাকি। এরমধ্যে শুধু শীতবস্ত্র বিতরণই নয়, পাশাপাশি স্বাস্থ্যসেবা নিশ্চিতে ফিজিওথেরাপি সেবা, শিশুদের প্রাথমিক শিক্ষা সেবাসহ দূর্যোগপূর্ণ সময়ে সরকারের অংশিজন হিসেবে মানুষের পাশে দাঁড়াই।ভবিষ্যতেও আমাদের এ ধরণের কার্যক্রম উর্দ্ধতনের নির্দেশে অব্যাহত থাকবে।
এ সময় অন্যানদের মাঝে উপস্থিত ছিলেন আশা চাঁদপুর সদর অঞ্চলের সিনিয়র রিজিওনাল ব্যবস্থাপক মোঃ আব্দুল জলিল, এসই পূজন কুমার চক্রবর্তী, চাঁদপুর সদর-১ ব্রাঞ্চের ব্যবস্থাপক মোঃ শাখাওয়াত হোসেন, সিনিয়র সহকারী ব্যবস্থাপক মো: বোরহান উদ্দিন প্রমূখ।