শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১:১৯ পিএম
ফরিদগঞ্জে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ওরিয়েন্টেশন কর্মশালা

এস,এম ইকবাল : সারা দেশের ন্যায় আগামী ১২ জুন থেকে শুরু হচ্ছে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন। এই ক্যম্পেইনে ৬-১১ মাস বয়সী শিশুকে ১ টি নীল রঙের ও ১২-৫৯ মাস বয়সী শিশুকে ১ টি লাল রঙের ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে ।
এই ক্যম্পেইন আগামী ১২ জুন থেকে ১৫ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলবে।

জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন উপলক্ষে ৯ জুন বৃহস্পতিবার দুপুরে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স’র সম্মেলন কক্ষে ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

হাসপাতাল সূত্র জানিয়েছে, ফরিদগঞ্জ উপজেলার একটি পৌরসভা ও ১৫টি ইউনিয়নে ৩৮৪টি কেন্দ্রে ৫১জন স্বাস্থ্যকর্মী, ৬২ জন পরিবার কল্যানকর্মী, ৭৬৮জন স্বেচ্ছাসেবক ও ৪৮ সুপারভাইজার এর সহায়তায় এই ক্যাম্পেইন পরিচালিত হবে। এতে ১১ মাসের নিচে ৬ হাজার ৬৫জন এবং ৫ বছরের নিচে ৪৯০ হাজার ৯৪জন শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশ্রাফ আহাম্মেদ চৌধুরী’র সভাপতিত্বে ও আরএমও ডা. কামরুল হাছান’র সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌরসভার মেয়র যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান, সাধারণ সম্পাদক আবদুস ছোবহান লিটন, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম।

Model Hospital

অনুষ্ঠানে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন ও স্বাস্থ্য সচেনতার বিষয়ে তথ্য উপস্থাপন করেন, ডা. মামুনুর রশিদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital