বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১:২৮ পিএম
ফরিদগঞ্জ অসহায়দের মাঝে সেলাই মেশিন বিতরণ

এস,এম ইকবাল : বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) ও উপজেলা পরিষদ উন্নয়ন তহবিলের আওতায় ৪৫ অসহায় দুঃস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

২৫ সেপ্টেম্বর শনিবার বিকেলে ফরিদগঞ্জ উপজেলা ওডিটরিয়ামের হলরুমে সেলাই সেলাই মেশিন বিতরণে করে হয়। উপজেলা নির্বাহী অফিসার তাসলিমুর নেছার সভাপতিত্বে ও প্রধান অতিথি হিসেবে কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নুরুল আমিন এবং কর্মসংস্থানের ব্যবস্থাপনা পরিচালক শিরিন আখতার ও ফরিদগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়াম্যান জি.এস তসলিম।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ইব্রাহিম মিয়া, কর্মসংস্থান ব্যাংকে ফরিদগঞ্জ উপজেলা শাখার ব্যবস্থাপক মো. ফখরুল ইসলাম প্রমূখ।

এসময় প্রধান অতিথির বক্তব্যে কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মো. নুরুল আমিন বলেন, ‘বর্তমান সরকার নারীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। নারীদের স্বাবলম্বী করে তুলতে নানামুখী উদ্যোগ ইতোমধ্যে আশার আলো দেখিয়েছে।

Model Hospital

সরকারের পাশাপাশি আমরা সবাই মিলে উদ্যোগ নিলে এই অসহায় নারীদের দুর্ভোগ অনেকটা কমানো সম্ভব।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital