বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শাহরাস্তিতে মহিলা আ.লীগ ও যুব মহিলা লীগের বিক্ষোভ

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১১ জুন, ২০২২, ৪:৩১ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে শাহরাস্তিতে মহিলা আ.লীগ ও যুব মহিলা লীগের বিক্ষোভ

নোমান হোসেন আখন্দ : প্রধানমন্ত্রী আওয়ামালীগ সভাপতি দেশরত্ন জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে শাহরাস্তি উপজেলা মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলা লীগের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

১১ই জুন বুধবার বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিলটি শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গেট থেকে শুরু হয়ে মেহার কালীবাড়ী হয়ে উপজেলা পরিষদ কমপ্লেক্স কেন্দ্রীয় শহিদ মিনারে এসে প্রতিবাদ সভায় মিলিত হয়।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন শাহরাস্তি উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জেড এম আনোয়ার।

তিনি তার বক্তব্য বলেন, জাতির জনকের কন্যা দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কুরুচিপূর্ন মন্তব্য ও হত্যার হুমকী জাতি মেনে নিবেনা। আমাদের অবিবাভক সংসদ সদস্য মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তমের নেতৃত্বে ও নির্দেশনায় যেকোন পরিস্থিতি মোকাবেলায় ঐক্যবদ্ধ ভাবে কঠিন হস্তে প্রতিহত করা হবে।

Model Hospital

তিনি আরো বলেন, বিএনপি জামাতের এজেন্ট ছাত্রদল নামধারী জুয়েলকে অতিদ্রুত আইনের আওতায় এনে প্রকাশ্য কঠিন শাস্তি ও জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবী জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী জাহানারা ইমাম, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি রাবেয়া বসরী বকুল, সাধারন সম্পাদিকা নাজমুন নাহার মৌসুমী, পৌর যুব মহিলা লীগের সভাপতি শামসুন নাহার, উপজেলা মহিলা আওয়ামীলীগের সহ- সভাপতি হাসিনা আক্তার, পৌর মহিলা আওয়ামীলীগের সভাপতি সখিনা বেগম, পৌর কাউন্সিলর রাবেয়া বেগম ও পুতুল প্রমুখ।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভায় উপজেলা মহিলা আওয়ামীগ ও যুব মহিলা লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital