বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীকে মৈশাদী ইউপির নবনির্বাচিত পরিষদের ফুলেল শুভেচ্ছা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৬ নভেম্বর, ২০২১, ৪:০০ পিএম
শিক্ষামন্ত্রীকে মৈশাদী ইউপির নবনির্বাচিত পরিষদের ফুলেল শুভেচ্ছা
সজীব খান : চাঁদপুর সদর উপজেলার মৈশাদী ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য, সংরক্ষিত সদস্যগণ চাঁদপুর হাইমচর ৩ নির্বাচনী এলাকার উন্নয়নের রূপকার, সাবেক পররাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপিকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন।
মঙ্গলবার বিকেল চারটায় শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির বাসভবনে তারা ফুলের শুভেচ্ছা জানান।
এসময় উপস্থিত ছিলেন মৈশাদী  ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান  নুরুল ইসলাম পাটওয়ারী, ১নং ওয়ার্ড সদস্য সোহরাব খান, ২নং ওয়ার্ড সদস্য রাজু বেপারী, ৩নং ওয়ার্ড সদস্য বজলুল গনি জিলন, ৪নং ওয়ার্ড সদস্য মানিক গাজী, ৫নং ওয়ার্ড সদস্য খোকন বেপারী, ৬নং ওয়ার্ড সদস্য শরীফ সর্দার, ৭নং ওয়ার্ড সদস্য রাশেদ ঢালী, ৮নং ওয়ার্ড সদস্য আল আমিন খান উজ্জ্বল, ৯নং ওয়ার্ড সদস্য ফারুক সরকার, সংরক্ষিত সদস্য রহিমা বেগম, লিলুফা আক্তার, জাহেদা বেগম, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন সরকার,সাধারণ সম্পাদক শাহ আলম মিয়াজী, সাবেক সাধারণ সম্পাদক বোরহান বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আজাদ খান, ছাত্রলীগের সভাপতি তারেক খান, সাধারণ সম্পাদক ইকবাল মৃধা, ছাত্রলীগ নেতা তানভিন প্রমুখ।
উল্লেখ্য ফারুক সরকার ও জাহেদা বেগম টানা তিনবার মৈশাদী ইউনিয়নের মেম্বার নির্বাচিত হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital